সময় কলকাতা ডেস্ক, ২৬ আগস্ট: আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে সিবিআই। রবিবার সাত সকালে আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্টের কেষ্টপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। এবার আরজিকরের আর্থিক দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সঞ্জয় বশিষ্টকে সিজিও কমপ্লেক্সে তলব করল সিবিআই। সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবেও পরিচিত এই সঞ্জয় বশিষ্ঠ। তদন্তকারী আধিকারিকদের অনুমান, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ। তিনি এই দুর্নীতি সম্পর্কে জানতেন কি না, দুর্নীতিতে তিনিও জড়িত কিনা, তা তদন্ত করে দেখতেই আজ তলব করা হয়েছে সঞ্জয় বশিষ্ঠকে। আজ তিনি হাজিরা দেবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন আরজিকর হাসপাতাল কাণ্ড : প্রতিবাদী সাহিত্যিক পরিমল দে ফেরাচ্ছেন বঙ্গরত্ন
উল্লেখ্য, আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে রবিবার সাত সকালে সিবিআই টিম একসঙ্গে ১৫ জায়গায় হানা দেয়। এদিন আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পাশাপাশি হাসপাতালের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। সেইসঙ্গে সিবিআই হানা দেয় কেষ্টপুরে ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও। জানা গিয়েছে, এই দেবাশিস সোম আবার স্বাস্থ্য নিয়োগ বোর্ডে রয়েছেন। যার চেয়ারম্যান সুদীপ্ত রায়। যিনি আবার আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। কিন্তু, দেবাশিস সোমের মতো ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক স্বাস্থ্য নিয়োগ বোর্ডে কী করছেন?

ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাঁরা অভিযোগ করেছেন তাঁদের অনেকের মনেই ঘুরছে এই প্রশ্ন। অভিযোগ উঠেছে, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেও অনেক দুর্নীতি রয়েছে। সেই সমস্ত দুর্নীতির ফরেন্সিক এভিডেন্স সংক্রান্ত তথ্য-প্রমাণ লোপাটে পরামর্শদাতা হিসাবে কাজ করতেন দেবাশিস। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এই দেবাশিস সোম আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার দিন আরজিকরে উপস্থিত ছিলেন সকাল থেকেই। আরজিকরে নির্যাতিতার ময়নাতদন্তের সময়েও তার উপস্থিতি ছিল বলেই জানা গিয়েছে। সেদিন তাঁর সঙ্গে একাধিকবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ফোনেও কথা হয় বলে খবর। এ সমস্ত অভিযোগের বাস্তব ভিত্তি আছে কিনা, আদৌও কতটা সত্যি, সন্দীপের সঙ্গে ফোনে কী কথা হয়েছিল, কেন তাঁর সঙ্গেই শুধু কথা, সেসব প্রশ্নের উত্তর পেতেই মরিয়া সিবিআই।
#CBI
#RGKarMedicalCollege&Hospital
#FormerSuperSanjayVasisth
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
জামিনে মুক্তি পেয়ে ৬ জনকে খু*ন করল যৌ*ন হেনস্থায় অভিযুক্ত
গণপিটুনিতে নিহতের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী
সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের ফাইল খুলল, সিআইডি পরিদর্শন ও পরিবারের দাবি