Home » পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার

পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি, ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার

সময় কলকাতা ডেস্ক , ২৭ আগস্ট: আরজিকরের ঘটনার প্রতিবাদে রাজ্য সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে মিছিল-আন্দোলন অব্যাহত। এই ইস্যুতে আজ, ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন। আর এই নবান্ন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। হাওড়া সেতুতেও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের। ব্যারিকেডের একাংশ ভাঙতেই জল কামান ও কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়েন বিক্ষোভকারীরা। তাতে মাথা ফাটল র্যা ফের একজনের। আহত হয়েছেন একাধিক পুলিশকর্মী। পড়ুয়া-বিক্ষোভকারী খণ্ডযুদ্ধে হাওয়া ময়দানে তুলকালাম। পুলিশ-আন্দোলনকারীদের খণ্ডযুদ্ধে রণক্ষেত্রের চেহারা নয় ফরশোর রোডও। এর হাওড়া ব্রিজেও এক পুলিশ কর্মীর মাথা ফাটতে দেখা যায়।

আরও পড়ুন   নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ব্রিজে, জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ছুড়ছে পুলিশ, সাঁতরাগাছিতে স্তব্ধ ট্রেন চলাচল

মহাত্মা গান্ধী রোডেও ধুন্ধুমার পরিস্থিতি। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে বাধা দেয় পুলিশ। তারপরেই পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে শুরু করে পুলিশ। এদিকে, জনতার ছোড়া ইটে মাথা ফাটল আইসি চণ্ডীতলার। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নবান্ন অভিযানে এসে গ্রেফতার হয়েছেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রদীপ ঘড়ুই। পুলিশ। ‘ছাত্র সমাজের’ নবান্ন অভিযান থাকলেও তিনি ছাত্র নন। কাজ করেন একটি বেসরকারি সংস্থায়। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুল-এর কাছেও বিক্ষোভকারীদের আটকাতে জলকামান চালাচ্ছে এই পরিস্থিতিতে পুলিশকে চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভার বাইরে বিধানসভার বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ বহু জায়গা থেকে অত্যাচারের খবর আসছে। পুলিশ এই অত্যাচার বন্ধ না করলে পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেব!’

এদিকে, নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে সাঁতরাগাছিও। সাঁতরাগাছি স্টেশনে স্তব্ধ ট্রেন চলাচল। রেললাইন থেকে পাথর তুলে পুলিশের দিকে ছুড়তে দেখা যায় আন্দোলনকারীদের।

#NabannaAbhijan 

#Latestbengalinews

#NabannaRallyforRGKarProtest 

#WBChiefministerMamataBanerjee 

About Post Author