স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: ফের অঘটন ইউএস ওপেনে। শুক্রবার দ্বিতীয় রাউন্ডে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন তৃতীয় বাছাই কার্লোস আলকারাজ। শনিবার হারলেন গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচও। অলিম্পিক্সের সোনা জয়ী ছিটকে গেলেন অ্যালেক্সি পোপিরিনের কাছে। খেলা শেষে ম্যাচের ফল পোপিরিনের পক্ষে ৬-৪, ৬-৪, ২-৬, ৬-৪ ।
শনিবার নিজের হারের পটভূমি যেন নিজেই তৈরি করে দিলেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সার্বিয়ার মহাতারকা। যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে তাঁর ১৪ টি ডাবল ফল্ট নজিরবিহীন। প্রথম দুই সেটে অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই করে যান জোকোভিচ। কিন্তু প্রথম দুই সেটেই তিনি ৪-৬ ব্যবধানে হেরে কিছুটা পিছিয়ে পড়েন। তৃতীয় সেটে প্রত্যাবর্তন করেন অলিম্পিক্সে সোনাজয়ী টেনিস তারকা। কিন্তু চতুর্থ সেট জিতে প্রতিযোগিতায় দ্বিতীয় অঘটন ঘটিয়ে ফেলেন পোপিরিন।

এই নিয়ে মোট তিনবার পোপিরিনের মুখোমুখি হলেন জোকোভিচ। এর আগে অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডনে পোপিরিনকে হার স্বীকার করতে হয়েছিল জকোভিচের কাছে। তবে এদিন জয় ছিনিয়ে নিয়ে পোপিরিন জানিয়ে দিলেন “অস্ট্রেলিয়ান ওপেন ও উইমবিল্ডনেও লড়াই হয়েছিল। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। তবে এবারে আত্মবিশ্বাসী ছিলাম। সুযোগটাকে কাজে লাগিয়েছি। ভালো টেনিস খেলেছি।” তারপর তিনি যোগ করেন, “এটা অবিশ্বাস্য। পরিশ্রমের ফল পেয়েছি।”
বিশ্বটেনিসের ক্রম তালিকায় ২৩ নম্বরে থেকে তালিকার দ্বিতীয় জোকোভিককে হারিয়ে যে টেনিস মহলে আলোড়ন ফেলে দিয়েছেন ২৫ বছরের অস্ট্রেলিয়ান তারকা তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে,২৫ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ওপেনে নেমেছিলেন জোকোভিচ। একই সঙ্গে শততম ট্রফি জয়ের সুযোগও ছিল সার্বিয়ান তারকার কাছে। কিন্তু পোপিনের কাছে তৃতীয় রাউন্ডে হেরে সেই স্বপ্ন ছোঁয়ার জন্য অপেক্ষা আরও কিছুটা বাড়ল।
#NovakDjokovic
#USOpen
#কার্লোসআলকারাজ
#CarlosAlcaraz
#AlexeyPoperin


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার