সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর: আরজি করে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের বিচার এখনও পায়নি আন্দোলনকারীরা। এরইমধ্যে শনিবার রাতে বীরভূমের এক স্বাস্থ্যকেন্দ্রে আবার নারী নির্যাতনের চেষ্টা। চিকিৎসা করাতে এসে এক রোগী স্ট্রেচারে শুয়েই নার্সের গায়ে হাত দেন। করেন শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগ দায়ের নার্সের। হাসপাতাল কর্তৃপক্ষের ডাকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ যাওয়ার জন্য স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের, জেনে নিন সময়সূচি
শনিবার রাতে বীরভূমের ইসলামবাজার ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পরিবারের সঙ্গে চিকিৎসা করাতে এসেছিল এক যুবক। ডাক্তার তাকে দেখার পর প্রয়োজন মনে করে ভর্তি নেয়। অভিযোগকারী নার্সের কথা অনুযায়ী, ডাক্তারের পরামর্শ মতো তাকে বেডে শুইয়ে স্যালাইন দেওয়ার জন্য চ্যানেল পরাতে গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই পরিবারের সকলের সামনে নার্সের গায়ে হাত দেন যুবক। রোগীর সাহস দেখে অবাক মহিলা স্বাস্থ্যকর্মী। এখনও নিরাপত্তাহীনতার ভয় পাচ্ছি বলে অসন্তোষ প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে অভিযোগকারী লিখেছেন “ঘটনার খবর পুলিশকে দেওয়া মাত্র তারা ঘটনাস্থলে হাজির হলেও, এখানে সকাল বা রাত কখনই পুলিশ থাকে না। তাই নিরাপত্তার প্রশ্ন থাকছেই।”
আরও পড়ুন: Doctor Arrest: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গড়িয়াহাট থেকে গ্রেফতার এক চিকিৎসক
ঘটনার এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানিয়েছে, তিনি ঘটনার সময় নার্সের সঙ্গে সহকারী হিসাবে ছিলেন। তিনি আরও বলেছেন “চ্যানেল পরানোর সময় রোগী দিদির শ্লীলতাহানি করে। সেখান থেকে দিদি কাঁদতে কাঁদতে চলে গেলে, আমরা সবাই মিলে ঘটনার প্রতিবাদ করি। পুলিশে খবর দেওয়া মাত্র তারা এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।” আরজি কর নিয়ে এখনও তোলপাড় রাজ্য। নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সেই পরিস্থিতিতে আবার সরকারি হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীর উপরে শ্লীলতাহানির চেষ্টা জোরালো করে তুলছে নারী সুরক্ষার প্রশ্ন।
You May Also Like: गर्भाशय ग्रीवा स्वास्थ्य: कारण, लक्षण, रोकथाम और उपचार


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত