সময় কলকাতা ডেস্ক, ১ সেপ্টেম্বর: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কলকাতা। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে নাগরিক সমাজ। এই প্রতিবাদে সামিল হয়েছেন কলকাতার নামজাদা চিকিৎসকেরাও। কিন্তু এরই মধ্যে কলকাতার এক চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল। জানা গিয়েছে, শনিবার এক মহিলা এক চিকিৎসকের বিরুদ্ধে এহেন অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : ‘ছাত্রনেতা’ সায়ন লাহিড়ীর মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য
আরও পড়ুন : স্টার্লিং আর্সেনালে, স্যাঞ্চো চেলসিতে, দলবদলের শেষদিনেও একাধিক চমক
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত চিকিৎসকের নাম রাজদ্বীপ মুখোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে গত ২৯ জুলাই বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ জমা পড়ে গড়িয়াহাট থানায়। নির্যাতিতা মহিলা, পেশায় রিসেপশনিস্ট। তিনি অভিযোগ করেন, কয়েক বছর ধরে অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন তিনি। রাজদ্বীপ তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতিও দেন। গড়িয়াহাটে চিকিৎসকের বাড়িতেই থাকতেন দুজনে। এমনকি চিকিৎসকের সঙ্গে শারীরিক সম্পর্কের কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন নির্যাতিতা। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে অবনতি হয়। অভিযোগ তখন মহিলাকে বাড়ি ছাড়তে জোর করেন রাজদ্বীপ। কিন্তু তিনি রাজি না হলে বল প্রয়োগ করে তাঁকে বাড়ি ছাড়া করেন সেই চিকিৎসক।
পরিবারের লোকেদের নিয়ে গড়িয়াহাট থানায় যান ওই মহিলা। সেখানে ওই চিকিৎসকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। এরপরেই ঘটনার তদন্তে নেমে পড়ে গড়িয়াহাট থানার পুলিশ। পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত চিকিৎসককে শনিবার গ্রেফতার করা হয়।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
কলকাতার বুকে গ*ণধ*র্ষণ
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন