স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: লা লিগার প্রথম দুই ম্যাচ ভাল যায়নি কিলিয়ান এমবাপ্পের। গোলের দেখা পাওয়া তো দুরস্ত তাঁর খেলা নজর কাড়তে পারেনি সমর্থকদের। প্রাক্তন পিএসজি তারকা কী বড় ক্লাবের চাপ সামলাতে পারছেন না? প্রশ্ন ওঠে ফুটবল মহলে। এবার সব সমালোচনার জবাব দিলেন ফরাসি তারকা। রবিবার তাঁর জোড়া গোলে ভর করে রিয়াল বেটিসের বিরুদ্ধে জয় পেল রিয়াল মাদ্রিদ।

রবিবার ঘরের মাঠে শুরু থেকেই গোল করার তাগিদ দেখা গিয়েছিল ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকার মধ্যে। দুই প্রান্ত ধরে পরিচিত গতিকে ব্যবহার করে বিপক্ষের বক্সে ঢুকে পড়ছিলেন বারবার। তাঁকে সামাল দিতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন বেটিস ডিফেন্ডাররা। যদিও প্রথমার্ধে গোল করতে পারেননি এমবাপ্পে। গোলের খাতা খোলা হয়নি রিয়ালেরও।
বিরতির পর নিজের বুট জোড়ায় শান দিয়ে মাঠে নামেন কেএমনাইন। ফলও পেলেন। ৬৭ মিনিটে করলেন সেই বহু প্রতীক্ষিত লা লিগার অভিষেক গোল। ভ্যালভার্দের দর্শনীয় ব্যাকহিল ধরে পরাস্ত করেন বেটিস গোলরক্ষককে। প্রথম গোলের আট মিনিটের মাথায় নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন ২৫ বছরের ফরাসি ফুটবলার। এই গোলটি আসে পেনাল্টি থেকে। ৮৪ মিনিটের মাথায় তাঁকে তুলে নেন রিয়াল কোচ। তিনি যখন মাঠ ছাড়ছেন গোটা গ্যালারি করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানায়।
#LaLiga
#Mbappe
#RealMadrid
#FormerPSGstar


More Stories
ভিভিএস লক্ষ্মণের হাত ধরে জয়ের রাস্তায় ফিরল ভারত
একই দিনে জন্ম, দুই ফাস্ট বোলারকে দিয়ে আক্রমণ শুরু ভারতের
ফাইনালে লাল কার্ড দেখা পারেদেসকে ‘খু*ন করতে চেয়েছিলেন’ মেসি?