সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় নয়া মোড়। কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের মামলায় জমিন পেলেন অভিযুক্ত নরেন কান্দু ও আশিফ বসির খান। দু’জনকেই শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও অপূর্ব সাহা রায়ের ডিভিশন বেঞ্চ অভিযুক্তদের ১ লক্ষ টাকার বন্ডে জামিনের নির্দেশ দেন। তবে, অভিযুক্তদের জামিনের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়েছে আদালত।

জানা গিয়েছে, দু’জন স্থানীয় জামিনদার ছাড়াও সিবিআইকে নিজেদের দু’টি মোবাইল নম্বর দিতে হবে। আদালতে হাজিরা দেওয়া ছাড়াও সল্টলেক পুরসভা এলাকার বাইরে অভিযুক্তরা যেতে পারবেন না। সিজিও কমপ্লেক্সের দুই কিলোমিটারের মধ্যেই থাকতে হবে তাঁদের।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ই মার্চ ঝালদা পুরসভার নব নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে দুস্কৃতকারীরা। এরপর গত ৬ এপ্রিল কলকাতা হাইকোর্ট সিবিআই কে এই খুনের মামলার তদন্তের দায়িত্ব দেয়। যদিও তার আগেই রাজ্য সরকার তপন কান্দু খুনের মামলার তদন্তের জন্য সিট গঠন করেছিল।

রাজ্য সরকারের গঠিত সিট অনুযায়ী, কাউন্সিলর তপন কান্দু খুনে নরেন কান্দু, দীপক কান্দু, আসিফ খান, এবং কলেবর সিং কে গ্রেফতার করে ছিল পুলিশ। ধৃতদের হেফাজতে নিয়ে জেরা করার পর সত্যবান প্রামানিক নামে এক তৃণমূল নেতা কেও গ্রেফতার করে সিবিআই। এরপর ২০২২-এর ১৩ জুন ধৃত পাঁচ জনের বিরুদ্ধে পুরুলিয়া জেলা আদালতে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় সিবিআই। দীর্ঘ দু’বছরের বেশি সময় ধরে এই দুই অভিযুক্ত জেলা সংশোধনাগারে ছিলেন। অবশেষে জামিন পেলেন তারা। তবে, তপন কান্দু খুনের ঘটনার সঙ্গে যুক্ত এখনও দু’জন অভিযুক্ত দীপক কান্দু, কলেবর সিং জেলেই রয়েছেন।
# CongresscouncilorTapanKandu
#CalcuttaHighCourt
# TapanKandumurdercase
#Latestbengalinews


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?