সময় কলকাতা ডেস্ক, ৪ সেপ্টেম্বরঃ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। এবার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে সাড়া দিয়ে বুধবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের ডায়েরি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথের নাম। এরপরই তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল ইডি। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। ইডি সূত্রে খবর, ওই ফোন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই বুধবার ফের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে চন্দ্রনাথকে।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে তাঁরা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এর আগে অনুব্রতর ঘনিষ্ঠ বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের তল্লাশি চালান ইডি আধিকারিকরা। চন্দ্রনাথ সিনহার বাড়িতে প্রায় ১৪ ঘণ্টার ইডির তল্লাশি অভিযানের পর উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। তবে ওই বিপুল পরিমাণ টাকা মন্ত্রীর বাড়িতে কীভাবে এল, তারই তদন্ত চলছে। সেসময় মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করে পরীক্ষার জন্য CFSL-এ পাঠানো হয়। কিছু জমির দলিলও তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার যোগ থাকার তথ্য উঠে এসেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার কুন্তল ঘোষের কাছে পাওয়া ডায়েরিতে একশো জনের বেশি নাম রয়েছে। তার মধ্যেই ছিল মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম।
আরও পড়ুন Pakistan Vs Bangladesh: বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ পাকিস্তান, একতরফা শাসন শান্তদের
#ChandranathSinha
#Latestbengalinews
#CGO complex
#Recruitmentcorruptioncases
#Latestbengalinews


More Stories
বাড়ির লোক বললে বিজেপিতে যাব, মদন ইডির ডাক পেলেন
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
গজরাজদের খিদে পায়, হাতি কাহা কাহা চলে !