দীপ সেন, সময় কলকাতা,৬ সেপ্টেম্বর :সুভাষ বসুকে খুনের সাজা দিল বারাসাত আদালত।টিটাগড়ের বস্ত্র ব্যবসায়ী ২৩ বছর বয়সী সুভাষ বোসকে কপালে গুলি করে মারা হয়েছিল। ২০১৬ সালের ৩০ আগস্ট আমডাঙায় জাতীয় সড়কের পাশে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। জনৈক সাইকেল-আরোহী তাঁকে দেখতে পেয়ে এলাকাবাসীদের সাহায্যে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছিলেন।

আমডাঙ্গা থানার পুলিশ তদন্ত নেমে জানতে পারে তাকে খুন করা হয়েছিল। খুনে অভিযুক্ত ছিল মৃতের এক বন্ধু ও অপর এক কর্মচারী। মাঝে কেটে গেছে আট বছর। কর্মচারী চন্দন পাসওয়ানের বিরুদ্ধে মামলা জুভেনাইল কোর্টে চলে গেলেও অপর অভিযুক্ত বিকাশ মাঝির বিরুদ্ধে বারাসাত আদালতে খুনের মামলার শুনানি চলেছে দীর্ঘদিন।
আরও পড়ুন ‘আরজিকর হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার’, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য CBI-র

অবশেষে সুভাষ বোস হত্যাকাণ্ডের সাজা ঘোষণা করল বারাসাত আদালত। সুভাষ বসুকে খুনের সাজা হিসেবে বিকাশ মাঝকে দেওয়া হল আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ।

পুলিশ এই ঘটনা তদন্তে নেমে জানতে পারে ব্যবসাক্ষেত্রে সংঘাতের কারণে তাঁকে বাইকে করে আমডাঙ্গায় নিয়ে গিয়ে খুন করে চন্দন পাসওয়ান ও বিকাশ মাঝি। সে সময় ১৮ বছরের কম বয়স ছিল চন্দন পাসওয়ানের। তার মামলা জুভেনাইল কোর্টের বিচারাধীন। তবে সুভাষ বোস কে খুন করার ক্ষেত্রে আরেক অভিযুক্ত বিকাশ মাঝিকে ৮ বছর শুনানি চলার পরে দোষী সাব্যস্ত করা হয়। বৃহস্পতিবার তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় বারাসাত আদালত।।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
বাদুড়িয়ায় আলিবাবার গুপ্তধনের গুহা, গ্রেফতার দীপঙ্কর ঘনিষ্ঠ আরো দুই