সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বরঃ ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের উদ্যোগে বিগত সপ্তাহের মতো এই সপ্তাহেও বসবে অভয়া ক্লিনিক । ৮ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত রোগীরা পাবেন পরিষেবা। তবে এবার ক্যাম্পগুলি শুধুই কলকাতা বা সংলগ্ন এলাকায় সীমিত নেই। ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। রাজ্যজুড়ে মোট ৩০টি ক্যাম্পে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত জুনিয়ার ডক্টরস ফ্রন্টের। তবে আন্দোলন থেমে থাকবে না। বসবে ‘জনতার মতামত, রাজপথে আদালত’ এর মত কর্মসূচি।

আরজি কর কান্ডের প্রতিবাদে দীর্ঘ্যদিন ধরেই পথে নেমে আন্দোলন করছেন জুনিয়ার চিকিৎসকরা। পা মিলিয়েছেন বিভিন্ন পেশার সাদাহরণ মানুষও। স্লোগান উঠেছে “দফা এক, দাবি এক, আরজি করের বিচার চাই।” সরকারি হাসপাতাল গুলোয় বিভিন্ন বিভাগে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত ডাক্তারি পরিষেবা। কার্যত নাজেহাল রাজ্যের সাধারণ রোগীরা। তাই ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আংশিক ভাবে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাদের উদ্যোগেই গত রবিবারে রাজ্যজুড়ে বসেছিল ‘অভয়া ক্লিনিক’। যেখানে অনলাইনেও সমস্যা জানিয়ে চিকিৎসা পেয়েছিল সাধারণ মানুষ। সেই অভয়া ক্লিনিক আজও বসছে কলকাতা সহ সংলগ্ন বেশ কিছু এলাকায়। যার মধ্যে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রোগী দেখবেন কুমারটুলি, ঘোষ বাগান এবং ডানলপ, এই তিনটি ক্যাম্পে। এছাড়াও বি বি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, কসবার হিন্দল ক্লাব, মৌলালি মোড়, এসপ্ল্যানেড, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের ২ নম্বর গেটে, যাদবপুর এইট বি, টালিগঞ্জ গল্ফ ক্লাবের উলটোদিকে বসবে অস্থায়ী ক্যাম্প। শিয়ালদহ মেট্রো স্টেশনের কাছে বসবে ডেন্টাল ক্লিনিক।
আরও পড়ুনঃ বিচারের বাণী: ধনঞ্জয়ের ফাঁসি
এবারে ‘অভয়া ক্লিনিক’ বসবে মহানগরীর বাইরেও। রোগী দেখা হবে হাবরা স্টুন্ডেন্টস ক্লাব, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর, রায়গঞ্জের হাসপাতাল মোড়, শিলিগুড়ির কাওয়াখালি মোড়, বারাসত মেডিক্যাল কলেজের গেট, দক্ষিণ বারাসতের লেবুতলা, মগরাহাট, বারুইপুর, ভোজেরহাট, কোন্নগর, তমলুক, পাঁচলা, সুভাষগ্রাম, কামারহাটি, জোকার ডায়মন্ড পার্ক, মেদিনীপুর কলেজ মাঠ, বর্ধমান এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাব কলেজও। ক্যাম্পগুলিতে বিনা খরচে ওষুধের পাশাপাশি থাকবে ব্লাড প্রেসার মাপার ও এক্স রে করার ব্যবস্থাও। তবে চিকিৎসার মধ্যেও চলবে প্রতিবাদ। প্রেসকিপশনে শুধু ওষুধের নাম নয়, লেখা থাকবে প্রতিবাদের ভাষাও ‘আরজি করের বিচার চাই, অপরাধচক্রের বিনাশ চাই।’
You May Also Like: गुर्दे में समस्या होने से क्या-क्या समस्याएं हो सकती हैं?


More Stories
গণধর্ষ*ণে পৈশাচিক অত্যাচার বিহারে, যৌ*নাঙ্গ থেকে উদ্ধার বুলেট, পাথর ও কাঠ
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
গোঁফ কামিয়ে মালদ্বীপ পালাতে চাওয়া আরামবাগের প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কী?