সময় কলকাতা ডেস্ক, ৩১ অগাস্ট : এশিয়া কাপে দুর্দান্ত সূচনা টিম ইন্ডিয়ার মেয়েদের। মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের ম্যাচে ভারত থাইল্যান্ডকে ৯৪ রানে হারিয়ে দুর্দান্তভাবে তাদের অভিযান শুরু করেছে। ৩০ আগস্ট অনুষ্ঠিত দুবাইয়ে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতের বোলার ও ওপেনারদের দাপটে থাইল্যান্ড সম্পূর্ণ পর্যুদস্ত হয়।টসে জিতে থাইল্যান্ড ভারতকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। ভারতের ওপেনার শেফালি বর্মা মাত্র ৩৬ বলে ৬৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন। পাওয়ারপ্লে শেষ হতেই থাইল্যান্ডের স্পিনাররা, বিশেষ করে সুদীপর্ন লাওমি, ভারতীয় ইনিংসে ধস নামান। ভারত মাত্র ৪৬ রানে ৮টি উইকেট হারিয়ে একসময় চাপে পড়ে যায় এবং নির্ধারিত ২০ ওভারে ১৫৯/৯ রানে শেষ করে। রান তাড়া করতে নেমে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি থাইল্যান্ড। ভারতের অভিজ্ঞ স্পিনার দীপ্তি শর্মা কোনো রান না দিয়েই ৩টি উইকেট তুলে নেন। ১৫ ওভার চার বলের বেশি টিকতে পারেনি থাইল্যান্ড। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ পরবর্তী ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের।।


More Stories
শান্তি আর গর্ব নিয়ে বিদায় নিচ্ছি বললেন মেসি
ঘুমপাড়ানি ব্যাটিং রেকর্ড
ভিনু মানকড় : ক্রিকেটের অবিস্মরণীয় নাম