সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ আরজি কর কাণ্ডের দাবদাহে জ্বলছে রাজ্য। এরইমধ্যে কর্স্থমলে আভিনেত্রীদের উপর যৌন হেনস্থার অভিযোগ উঠেছে টলিউড দুনিয়ার দুই নামকরা পরিচালকের বিরুদ্ধে। যারা হলেন অরিন্দম শীল ও জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে সরব হয়েছেন বাংলার সুপরিচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবার বিকালে মুখ্যমন্ত্রীর ডাকে নবান্ন যান অভিনেত্রী। সেখানেই তাঁর সাথে আলোচনায় বসবেন তৃণমূল সুপ্রিমো।

বাংলা অভিনয়ের জগতে মেয়েদের উপর ইন্ডাস্ট্রির কর্তাদের কু-নজর নিয়ে প্রবল আপত্তি প্রকাশ করেছেন ঋতাভরী । তাঁর অনুরোধ এর বিরুদ্ধে এখনই রাজ্য সরকারকে প্রয়জনীয় পদক্ষেপ নিতে হবে। সম্প্রতি অভিনেত্রী সমাজ মাধ্যমে একটি পোস্টে আরজি করের ঘটনা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছিলেন, “দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও একই রকম তদন্তের দরকার। আমরা আর এরকম একটাও ধর্ষণের ঘটনার সাক্ষী হতে চাই না। অভিনয়ের জগতে আছি বলে কারও এই অধিকার জন্মে যায় না যে আমাদেরকে যৌন সন্তুষ্টির পণ্য হিসাবে দেখবে।” ঋতাভরী আরও জানিয়েছিলেন, অতীতে তিনি টলিপাড়ায় যৌন হেনস্থার শিকার হয়েছেন। তাই তা রুখতে এবার মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসবেন তিনি। সূত্রের খবর, ঋতাভরী মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কাছে তাঁর অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। হেমা কমিশনের মত এ রাজ্যেও নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি তৈরির বিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে মনে করছেন সেই জন্যই টলিপাড়ায় অভিনেত্রীদের সুরক্ষা ও কাজের জন্য স্বাস্থ্যকর পরিবেশের দাবিতে তৃণমূল নেত্রীর দ্বারস্থ হবেন ফাটাফাটি সিনেমার নায়িকা।
আরও পড়ুনঃ আরজিকর কাণ্ডের আবহে রাঁচির হাসপাতালের লিফটে মহিলা ডাক্তারের শ্লীলতাহানি অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
সম্প্রতি, মালয়ালম ইন্ডাস্ট্রিতে একের পর এক নারীনিগ্রহের খবর প্রকাশ্যে এসেছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে ঋতাভরী সমাজমাধ্যমে তাঁর পোস্টে এও লিখেছিলেন, ‘‘মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্থার ঘটনা প্রকাশ্যে এনেছে হেমা কমিশনের রিপোর্ট। আমি ভাবছি, বাংলা চলচ্চিত্র জগতে কেন এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে না?” তাই মঙ্গলবার নিশ্চিত হয় এই নিয়েই আলোচনা করতে নবান্ন আসবেন আভিনেত্রি। মন্ত্রিসভার বৈঠক থাকায় বিকাল পাঁচটা পর্যন্ত ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই মুখোমুখি হন দুজনে।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি