Home » England vs Australia: ট্রাভিস হেডের ব্যাটিং তাণ্ডবে হার ইংল্যান্ডের

England vs Australia: ট্রাভিস হেডের ব্যাটিং তাণ্ডবে হার ইংল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: বাইশ গজে আবারও বিধ্বংসী মেজাজে ট্রাভিস হেড। তিনি যে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা আগ্রাসী ব্যাটার, তা আরও একবার প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার ওপেনার। বুধবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তুললেন তিনি। ইংল্যান্ডের পেসার স্যাম কারেনের এক ওভারে খেললেন ৩০ রানের অনবদ্য ইনিংস। ট্রাভিস হেডের ব্যাটেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে থ্রি লায়ন্সদের হারাল ব্যাগি গ্রিন ব্রিগেড।

আরও পড়ুন  Anwar Ali: লোন চুক্তির নিয়ম ভেঙে চার মাসের নির্বাসন আনোয়ারের, শাস্তি পেল ইস্ট বেঙ্গলও! বড় অঙ্কের আর্থিক জরিমানা

ঘরের মাটিতে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক ফিল সল্ট। ইংরেজ অধিনায়কদের সিদ্ধান্তকে ভেস্তে দিলেন দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ম্যাট শর্ট। পাওয়ার প্লেতে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার। ইংল্যান্ড পেসার স্যাম কারেনের এক ওভারে ৩০ রান তোলেন হেড। মারেন তিনটি করে চার ও ছয়। শেষ পর্যন্ত ২৩ বলে ৫৯ করে নিজের ইনিংসে ইতি টানলেন অস্ট্রেলিয়ার ওপেনার। অন্য ওপেনার শর্ট খেলেন ২৬ বলে ৪১ রানের ইনিংস। চার নম্বরে নেমে জশ ইংলিস ২৭ বলে ৩৭ রান করেন। মিডল অর্ডার ব্যর্থ না হলে আরও বড় রান তুলতে পারত অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১৭৯ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।

আরও পড়ুন  UEFA Nations Cup: ১০ জন নিয়েও বড় জয় স্পেনের, ৪-১ গোলে চুরমার করল সুইজারল্যান্ডকে

জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সুবিধে করতে পারেননি ইংল্যান্ড ব্যাটারেরা। নিয়মিত উইকেট হারতে থাকে তারা। একমাত্র দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। বল হাতে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেন ২৭ বলে ৩৭ রানের ইনিংস। ১৯.২ ওভারে ১৫১ রানেই শেষ হয়ে যায় স্বাগতিকদের ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে তিন উইকেট নেন শন অ্যাবট। দু’টি করে উইকেট জশ হেজলউড এবং অ্যাডাম জাম্পার।

#EnglandvsAustralia 

#TravisHead

About Post Author