সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে পুরীর কাছাকাছি অবস্থান করেছে। তার জেরে উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিকেলের পর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে-সহ শহরের তিন প্রান্তে ইডির হানা
পূর্বাভাস বলছে, এদিন সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। বিকেলের পর এটি উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯২ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা বেশি থাকবে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। শুক্রবার প্রবল বৃষ্টিতে ভিজবে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর।
#Weatherreport
#Weatherupdate


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!