সময় কলকাতা ডেস্ক, ১৩ সেপ্টেম্বর: ফের রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে পুরীর কাছাকাছি অবস্থান করেছে। তার জেরে উপকূলের জেলাগুলিতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকবে। সেইসঙ্গে কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির হবে। তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম আরও বাড়বে। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বেলা গড়াতেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯৬ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টি হবে। হালকা বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে। ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা, হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায়। শনিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমেও। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। শুক্রবার প্রবল বৃষ্টিতে ভিজবে মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুর।
#Weatherreport
#Weatherupdate


More Stories
সরকারে বিশ্বাস রেখে বারুইপুরে সায়নী ফাঁসি চাইছেন
অভিযুক্তদের দড়ি বেঁধে ঘোরানো ওসিদের জেলে যেতে হবে, মহুয়া মৈত্রের বক্তব্যের আইনি ব্যাখ্যা কী?
দেবরাজের পরে এবার কে? পার্থ ভৌমিককে গ্রেফতারের ইঙ্গিত দিলেন কৌস্তভ