সময় কলকাতা ডেস্ক, ১৮ সেপ্টেম্বর: ফের রাতের শহরে দুষ্কৃতীদের তাণ্ডব। বিশ্বকর্মা পুজোর রাতে নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত ট্র্যাফিক সার্জেন্ট, কনস্টেবল এবং এক জন সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধরের অভিযোগ। ভাঙা হয় পুলিশের গাড়ির কাচও। ঘটনাটি ঘটে ট্যাংরা এলাকায়।
আরও পড়ুন UEFA Champions League: পিছিয়ে গিয়েও এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ট্যাংরা এলাকার চায়না টাউন এবং ক্রিস্টোফার রোডের মাঝে নাকা চেকিং চলছিল। সে সময় হঠাৎই ২০ থেকে ৩০ জন দুষ্কৃতী চড়াও হয়ে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট কৌতুক ঘোষ, এক সিভিক ভলান্টিয়ার ও এক কনস্টেবলকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি।

গুরুতর আহত অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় আহত ট্রাফিক সার্জেন্ট কৌতুক ঘোষকে। তাঁর ঘাড়ে, পায়ে এবং মাথায় আঘাত লেগেছে বলে জানা গেছে। আহত হয়েছেন কনস্টেবল এবং সিভিক ভলান্টিয়ারও। কন্ট্রোলরুমে ফোন করেও কোনো সাহায্য পাননি বলে অভিযোগ কর্তব্যরত সার্জেন্ট, কনস্টেবল এবং সিভিক ভলেন্টিয়ারের। কে বা কারা এই দুষ্কৃতি তাণ্ডব চালালো , তা জানতেই ঘটনার তদন্ত শুরু করেছে তপসিয়া থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে বলে জানা গেছে।
#KolkataPolice #Latestbengalinews # Kolkatatrafficpolice


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !