Home » আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ, কী জানাচ্ছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল?

আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ, কী জানাচ্ছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল?

সময় কলকাতা ডেস্ক, ১৯ সেপ্টেম্বর : আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবার চিকিৎসক হিসেবেও প্রাক্তন হয়ে গেলেন।  আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ । তাঁর মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে।এই মর্মে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে বিজ্ঞপ্তি জারি হচ্ছে বৃহস্পতিবার।

আর ডাক্তারি করতে পারবেন না সন্দীপ ঘোষ , কিন্তু কেন? হালে তরুণী চিকিৎসক  ধর্ষণ ও খুন কাণ্ডেও তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে তার অনেক আগেই, টেন্ডার দুর্নীতির দায়ে  গত ২ সেপ্টেম্বর সন্দীপ ঘোষ সিবিআইয়ের হাতে গ্রেফতার হন।  সিবিআইয়ের হাতে গ্রেফতারির পাঁচ দিন পরে গত ৭ সেপ্টেম্বর তাকে শোকজ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। আরজিকর কাণ্ডে তাঁর যোগসূত্র সামনে আসার পরে এবং বিভিন্নভাবে তার নাম জড়িয়ে পড়ার  পরে কেন তার রেজিস্ট্রেশন বাতিল করা হবে না তা জানতে চেয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই উত্তর দেওয়ার সময়সীমা তিন দিন।৭২ ঘণ্টার জায়গায়, ১৮ তারিখ বুধবার রাত পর্যন্ত ১১ দিনেও তাঁর জবাব পৌঁছয়নি। সোমবার থেকেই  তার মেডিক্যাল রেজিস্ট্রেশন বাতিলের প্রক্রিয়াকরণ শুরু হয়। বুধবারই কার্যত সেই সিদ্ধান্তে সিলমোহর  দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবারই জানানো হবে, আরজিকর কাণ্ডে জড়িত থাকার ক্ষেত্রে তাঁর শোকজের জবাব ১১ দিনে না আসার  কারণে তাঁর রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।।

আরও পড়ুন মেলেনি শোকজের জবাব! এবার সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল করার প্রক্রিয়া শুরু করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল

আরও পড়ুন রক্তঝরা টেক্সাস : যদি প্রেম দিলে না প্রাণে

About Post Author