Home » Jadavpur University: এবার পরীক্ষার নম্বর কারচুপির অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

Jadavpur University: এবার পরীক্ষার নম্বর কারচুপির অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

সময় কলকাতা ডেস্ক, ২১ সেপ্টেম্বর: আবার শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার নম্বর কারচুপির অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ে একটু বিভাগের বিরুদ্ধে। সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভাগে এমন প্রায়ই হয় বলে অভিযোগ এনেছে পড়ুয়াদের সিংহভাগ। শুধু অভিযোগ এনে থেমে থাকেনি তাঁরা। শুক্রবার এর সুবিচার চেয়ে অনশন শুরু করেছিল সংশ্লিষ্ট বিভাগের পড়ুয়ারা। রাতের দিকে কর্তৃপক্ষ বিষয়টিকে কিছুটা সামাল দিয়েছে। পড়ুয়াদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ। তারপর অনশন ত্যাগ করেছে তাঁরা।

আরও পড়ুনঃ বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, টানা কতদিন চলবে দুর্যোগ?

আরও পড়ুনঃ RG KAR Case: সন্দীপের নার্কো অ্যানালিসিসের আর্জিতে এবার আদালতের দারস্থ হবে সিবিআই

এই বিভাগের শিক্ষকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে পড়ুয়ারা। আন্দোলনকারীদের মধ্যে একজন শুভম গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, এই বিভাগের বাম-মনস্ক শিক্ষকদের একাংশ পড়ুয়াদের রাজনৈতিক রং দেখে নম্বর দেন। তিনি আরও জানিয়েছেন, এই নিয়ে ৫০টির বেশি অভিযোগ করেও ফল হয়নি। বর্তমানে এই বিভাগের প্রধান (এইচ ও ডি) পার্থসারথি চক্রবর্তী। শুক্রবার তাঁর দফতর ঘেরাও করেছিলেন পড়ুয়ারা। পরে শুরু হয় অনশন। শেষে বৈঠক ডাকা হয় বিভাগীয় বোর্ড অব স্টাডিজের । পড়ুয়াদের তরফে রিভিউ করা এবং রিভিউয়ের সময়ে বাইরের বিশেষজ্ঞদের রাখার দাবি তোলা হয়। পড়ুয়ারা এদিন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, অভিযুক্ত শিক্ষকদের লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে। তা হলে এই অনশন আবার করতে পারে তারা।

আরও পড়ুনঃ চুল ঝরার সমস্যায় নাজেহাল? পুজোর আগে বাড়িতে বসে এভাবে চুলের যত্ন নিন

বোর্ড অব স্টাডিজের এই বৈঠকের পরে বিভাগীয় প্রধান সাফ জানিয়েছেন, ‘‘ইন্টারনাল যে সব পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে, সেগুলিও খতিয়ে দেখা হবে। ফাইনাল সিমেস্টারের পরীক্ষার রিভিউয়ের সময়ে বাইরের এক্সপার্টরাও থাকবেন। । এক শিক্ষককে কারণ দর্শাতেও বলা হয়েছে।’’ তবে রাজনৈতিক বিষয়টি তিনি সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন। বামপন্থী শিক্ষকেরা পরীক্ষার নম্বরে রাজনৈতিক মত অনুযায়ী কারচুপি করার ব্যাপারে কোনও মন্তব্য করতে শোনা যায়নি বিভাগীয় প্রধানকে।

About Post Author