Home » ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, রেললাইন থেকে ছিটকে গেল ৫টি কামরা

ময়নাগুড়িতে লাইনচ্যুত মালগাড়ি, রেললাইন থেকে ছিটকে গেল ৫টি কামরা

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: ফের দুর্ঘটনার কবলে মালগাড়ি। ময়নাগুড়িতে উলটে গেল মালগাড়ির ৫টি কামরা। মঙ্গলবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে নিউ ময়নাগুড়ি স্টেশনের কাছে। তবে ট্রেনটিতে কোনও যাত্রী না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকী কোনও পণ্যও ছিল না ওই ট্রেনে। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা। তবে দুর্ঘটনার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রেলের বৈদ্যুতিক খুটি। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় মালগাড়ির কামরাগুলি লাইন থেকে সরানোর কাজ চলছে। আপ লাইনের ট্রেন চলাচল ব্যাহত। এদিকে, একের পর এক দুর্ঘটনায় বার বার প্রশ্ন উঠছে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে।

আরঅ পড়ুন       Haryana Assembly Election: ‘আমার রক্তে কংগ্রেস..’ হরিয়ানা নির্বাচনের আগে হাতশিবিরের স্বস্তির নাম শৈলজার

রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ অসম থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ট্রেনটি। সেসময় আচমকাই বিকট আওয়াজ শুনতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন মালগাড়িটির বেশ কয়েকটি কামরা উল্টেপাল্টে রয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা। এদিন কী কারণে এই দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই তার তদন্ত শুরু হয়েছে। এদিকে, দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত বুধবার উত্তরপ্রদেশে রেললাইন থেকে ছিটকে যায় মালগাড়ির ২০টি কামরা। জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ কয়লা বোঝাই ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। উত্তরপ্রদেশে মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলার ভেঙে যায়। অন্যদিকে, মালগাড়িতে কয়লা থাকায় তা ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা।

#TrainAccident  #GoodsTrainDerailedinMainaguri #TrainRoutesDisrupted  # Latestbengalinews 

About Post Author