সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে এবার তিলোত্তমা কাণ্ডে ফের আইনজীবী বদল। এতদিন তিলোত্তমার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এবার আইনজীবী বদল করলেন তিলোত্তমার মা-বাবা। আরজিকর কাণ্ডে নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্টে লড়বেন আইনজীবী বৃন্দা গ্রোভার। সূত্রের খবর, নির্যাতিতার পরিবারের হয়ে এই মামলা লড়ার জন্য বৃন্দা কোনও পারিশ্রমিকও নেবেন না। আগামী ৩০ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি রয়েছে। জানা গিয়েছে, ওই দিনই বৃন্দা গ্রোভার নির্যাতিতার পরিবারের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন।
এ প্রসঙ্গে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন,‘এই বিষয়ে আমার কিছু বলার নেই। আমার পক্ষে যতটুকু করা সম্ভব ছিল, আমি করেছি। বাকিটা ওঁদের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্টে নির্যাতিতার হয়ে সওয়াল করার কোনও বিষয়ই নেই।’
উল্লেখ্য, একাধিক মানবাধিকার ও মহিলা-শিশুদের বিরুদ্ধে হওয়া নির্যাতনের মামলায় লড়েছেন বৃন্দা। শিশুদের যৌন হেনস্থা থেকে সুরক্ষা, নির্যাতন প্রতিরোধ বিলের সংশোধনীর খসড়া তৈরিতে বিশেষ ভূমিকা রয়েছে তাঁর। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের সদস্যও ছিলেন তিনি। ১৯৮৭ সালের হাসিমপুরা পুলিশ হত্যা মামলা থেকে শুরু করে ২০০৪ সালের ইসরাত জাহান মামলা, ২০০৮ কন্ধমালে খ্রিস্টান বিরোধী দাঙ্গার মামলাতে লড়েছেন তিনি। তবে, নির্ভয়া কাণ্ডে ২০২০ সালে আসামীর ফাঁসি পিছিয়ে দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বৃন্দা।
#Victim’sParentsLawyerChanged #LawyerBrindaGrover #RGkarHospital #RGKARDoctorDeath #Latestbengalinew #CPIMleaderandlawyerVikasRanjanBhattacharya


More Stories
গ্রেফতার সুশান্ত ঘোষ
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?