Home » সন্দীপ ঘোষের নামের পাশে থেকে উধাও ‘সাসপেন্ডেড’ স্টেটাস! এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

সন্দীপ ঘোষের নামের পাশে থেকে উধাও ‘সাসপেন্ডেড’ স্টেটাস! এবার রেজিস্ট্রেশন বাতিল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

সময় কলকাতা ডেস্ক, ২৫ সেপ্টেম্বরঃ আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি এবং চিকিৎসক খুনের মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গ্রেফতারির পরেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। এমনকী কেন তাঁর ডাক্তারির রেজিস্ট্রেশন বাতিল করা হবে না? এই প্রশ্ন তুলে সন্দীপকে শোকজও করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। কমিশনের তরফে ৭২ ঘণ্টার মধ্যে শোকজের উত্তর দিতে বলা হয়েছিল সন্দীপকে। কিন্তু, জবাব সন্তেষজনক না হওয়ায় সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এবার সেই রেজিস্ট্রেশন বাতিল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেননা এতদিন সন্দীপের নামে পাশে দেখা যাচ্ছিল সাসপেন্ডেড। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের দাবি, মঙ্গলবার সন্ধে থেকে সন্দীপের নামের পাশে থেকে উধাও ‘সাসপেন্ডেড’ স্টেটাস। তাঁর পাশে লেখা রয়েছে রেজিস্ট্রারড। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আদৌ কি বাতিল হয়েছে সন্দীপের রেজিস্ট্রেশন? উঠছে সেই প্রশ্ন।  

আরও পড়ুন   জম্মু-কাশ্মীরে চলছে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ, তিনটি জেলা রয়েছে বিশেষ নজরবন্দিতে

প্রসঙ্গত, গ্রেফতারির পরেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করেছিল ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন। এমনকী গ্রেফতারির একদিনের মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করেছিল স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই সন্দীপ ঘোষের IMA-র সদস্যপদও খারিজের আবেদন জানানো হয়েছে রাজ্যের শাখা সংগঠনের তরফে। আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার পর থেকে নানা চাপে ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।

 

আন্দোলনকারী ডাক্তারি পড়ুয়া এবং জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে আগেই অধ্যক্ষর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল চিকিৎসক সন্দীপ ঘোষকে। এরপর থেকে যেকটি সংগঠনের সঙ্গে তিনি যুক্ত, তারাও একে একে পদক্ষেপ নিতে শুরু করে। এর আগে অস্থিশল্য বিশেষজ্ঞদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন অর্থোপেডিক সার্জেন সন্দীপ ঘোষকে শোকজ করেছিল। এরপর তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হতেই ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়ে দেয়, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সন্দীপ ঘোষের সাধারণ সদস্যপদ খারিজ করা হল।

#RGkarHospital   ,  #SandeepGhosh, #RGKARDoctorDeath    , #Latestbengalinews , #westbengalmedicalcouncilportal

About Post Author