সময় কলকাতা ডেস্ক, ২৯ সেপ্টেম্বরঃ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে চলছে টানা দুর্যোগ। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের ৩ জেলায় হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। কিন্তু বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এমনকী পুজোর সময় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিন সকাল থেকেই শহরের একাধিক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হয়েছে। আকাশও মেঘলা। সারাদিন আবহাওয়া এই রকমই থাকবে। কিন্তু, আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন উপেক্ষিত বোরহাই নায়ক, আইএসএলে হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের
পূর্বাভাস বলছে, শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা। সকালের দিকে কলকাতা ও তার আশেপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। থামবে বৃষ্টিপাত। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও গত কয়েকদিনের একটানা বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই কমেছে। আগামী বুধবার থেকে ফের দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা। বাড়তে পারে বৃষ্টিপাত। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৮ থেকে ৯৪ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। রবিবারের মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বৃষ্টি হবে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। এ দিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কোচবিহারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বিক্ষিপ্তভাবে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিপাত। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে।


More Stories
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
রং যেন মোর মর্মে লাগে – উৎসবে সমাজকর্মী কাউন্সিলরের আহ্বান