Home » Carles Cuadrat: বিদায়বেলায় আবেগঘন বার্তা কুয়াদ্রাতের, কী লিখলেন ইস্টবেঙ্গলকে একযুগ পর ট্রফি জেতানো কোচ?

Carles Cuadrat: বিদায়বেলায় আবেগঘন বার্তা কুয়াদ্রাতের, কী লিখলেন ইস্টবেঙ্গলকে একযুগ পর ট্রফি জেতানো কোচ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবরঃ বড় ক্লাবে শেষ কথা বলে ধারাবাহিক সাফল্য। প্রায় একযুগ পরে তাঁর নেতৃত্বে ইস্টবেঙ্গল জাতীয় স্তরে ট্রফি জিতেছে। কিন্তু আইএসএল বা অন্যান্য প্রতিযোগিতায় ধারাবাহিকতা নেই। এ বারের আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি সদ্য শতবর্ষে পা দেওয়া কলকাতার অন্যতম প্রধান ক্লাব। সেই দায় নিয়ে লাল-হলুদের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত । বিদায়বেলায় দলের সব সমর্থকদের জন্য আবেগঘন বার্তা দিলেন ‘প্রফেসর’।

বৃহস্পতিবার নিজের সমাজমাধ্যমে কুয়াদ্রাত লিখেছেন, “একসঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলির জন্য ধন্যবাদ জানাই ইস্টবেঙ্গল ক্লাবকে। এরকম একটি ঐতিহ্যশালী ক্লাবের প্রতিনিধিত্ব করা আমার কাছে সম্মান ও গর্বের।” তারপর তিনি লিখেছেন, “ফুটবল পেশাদাররা একটা ক্লাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সেই অবদানটাই থেকে যায়। প্রথম দিন থেকে আমি  উপলব্ধি করতে পেরেছিলাম এরকম ঐতিহাসিক ক্লাব ও অসংখ্য ভক্তদের প্রতিনিধিত্ব করার অর্থ কী। ভবিষ্যতের জন্য ‘আমাগো ফ্যানস’ ও বিরাট লাল-হলুদ পরিবারের সাফল্য কামনা করি।”

আরও পড়ুনঃ Manchester United: অধিনায়কের লালকার্ড, প্রাক্তন অধিনায়কের গোলে মানরক্ষা ম্যানচেস্টার ইউনাইটেডের

আরও পড়ুনঃ OPTICAL ILLUSIONS: জিনিয়াসরা শুধুমাত্র পেরেছেন নিচের দেওয়া ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনিও চেষ্টা করে দেখুন

আরও পড়ুনঃ UEFA CHAMPIONS LEAGUE: নজির স্লট ও সালাহর, চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচে জয় লিভারপুলের

আগামী দিনের ইস্টবেঙ্গল দল গড়তে চেয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। কিন্তু প্রত্যাশিত সাফল্য আসেনি। তাই অনেকটা হতাশা নিয়ে সফর শেষ করতে হয়েছে প্রফেসরকে। তারপর তিনি ধন্যবাদ জানিয়েছেন লালহলুদ ক্লাব কর্তৃপক্ষকে। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দিয়েছেন ভারতে তিনি বেঙ্গালুরুকে আইএসএল দিয়েছেন। তাঁর হাত ধরেই সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত লিখেছেন, “আমি সমর্থকদের সম্মান সঙ্গে নিয়ে দেশ ছাড়ছি। অসংখ্য মুহূর্তের স্মৃতি ও একসঙ্গে কাটানো কিছু মুহূর্ত সঙ্গী হয়ে রইল।” শেষে ‘জয় ইস্টবেঙ্গল’ বলে আবেগপ্রবণ বার্তা শেষ করেছেন স্পেনীয় ভদ্রলোক।

About Post Author