সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবর: কোনটা বেশি আনন্দের বলুন তো, পুজো? নাকি পুজো আসছে সেই অপেক্ষাটা। কাল সেই অপেক্ষার শেষ সকাল। সূর্য উঠলেই তোড়জোড় শুরু হয়ে যাবে পুজোর। দৈনন্দিন জীবনে সংসার, কর্মক্ষেত্র, স্কুল-কলেজ এসবের পিছনে ইঁদুর ছুট দিতে দিতেই পলক ঝপকে কেটে যায় গোটা বছর। তবে সব অপেক্ষার শেষে এই একটা রাত যেন কাটতে চায় না। প্রতি সেকেন্ডে প্রহর গোনে বাঙালি। বিরক্ত লাগে, শুধু মনে হয় কখন সকাল হবে? সকাল হলেই পঞ্চমী ।
আরও পড়ুন: Durga Puja: বাসন্তী পোলাও, চিকেন কষা থেকে মটন বিরিয়ানি, জেলবন্দীদের জন্য এলাহী আয়োজন কারা দফতরের
সকাল হলেই বাচ্চারা প্যান্ডেলে ভিড় জমানো শুরু করে দেয়, ঠাকুরের আঙ্গিক সাজসজ্জা শুরু হয়ে যায়, ফাঁকা হাতে উঠে আসে অস্ত্র, মা দশভুজা যেন চোখ মেলে দেখে ভক্তের পানে, পুজোয় বেসরকারি অফিসে একদিনও ছুটি না পাওয়া ছেলেটা ‘মা আসছি বলে বাইক স্টার্ট দেওয়ার আগে একবার উঁকি দিয়ে দেখে নেয় প্যান্ডেলের ভিতরটা, যে বাচ্চা মেয়েটি একটাও জামা হয়নি এবারের পুজোয় তারও মনটা ফুরফুরে হয়ে ওঠে, কাল থেকেই পুজো! ভেবেও ভালো লাগা প্রকাশ করে পুজোয় দেশে ফিরতে না পারা ছেলেটির বাবা-মা, জীবন থেকে সমস্ত চাওয়া পাওয়া হারিয়ে ফেলা আশি বছরের দাদুটাও বারবার জিজ্ঞেস করে সব প্যান্ডেলে ঠাকুর এসে গিয়েছে কি না! আমরা বাঙালিরা যত কঠিন সময়ের মধ্যে দিয়েই যাই না কেন পুজোর ঠিক আগের দিন সেই সমস্ত বিষাদ কেমন যেন খোলসের মত ঝেড়ে ফেলে, পুজোর এই চারটি দিনে প্রবেশ করি। এযে মায়েরই কৃপা নয়তো কী?

আরও পড়ুন: জলপাইগুড়ির ইন্ডিয়া গেট নজর কাড়বে পুজোয়
পুরাণ অনুসারে মহাষষ্ঠী থেকে শুরু দেবী দুর্গার পুজো। এই দিনেই বোধন হয় মায়ের। মনে করা হয় ষষ্ঠীর পূর্ণ তিথিতে শ্রী রামচন্দ্র একশো আটটি পদ্ম ফুল দিয়ে মায়ের বোধন করেছিল। সেই ষষ্ঠীর প্রাক্কালে প্রস্তুতির শেষ ধাপ মহাপঞ্চমী। আজকাল যদিও শহরাঞ্চলে পুজোয় পঞ্চমী আর ষষ্ঠী পার্থক্য বোঝা ভার। বলা বাহুল্য, প্রথমা থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখার হিড়িক লেগে যায়। সেই অর্থে পঞ্চমী দুর্গাপুজোর মাঝামাঝি সময়। কলকাতায় বসবাসকারী মানুষদের জন্য পঞ্চমীর রাত আকর্ষণীয় আরও দুটি কারণে। প্রথমত গোটা বছর যে রাস্তা যানজটের মোড়কে আচ্ছন্ন থাকে, পঞ্চমী থেকে পুলিশি ঘেরাটোপে সেই যানজটে ইতি টানা শুরু হয়ে যায়। রাস্তা ছেয়ে যায় না না রঙের আলোয়। একের পর এক লরি, টেম্পো, ম্যাটাডোরে ঠাকুর নিয়ে যেতে দেখা যায় প্যান্ডেলগুলিতে। রব ওঠে ‘বল দুর্গা মাইকি, জ…য়’। প্রস্তুতির এই শেষ দিনে বাঙালির বাঁধভাঙা আবেগ দেখতে শুধু আর একটা সূর্যদয়ের অপেক্ষায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা