সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ দরজায় কড়া নাড়ছে দুর্গা পুজো। বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব থাকবে, আর ভুরিভোজ থাকবে না তা আবার হয় নাকি! সে যতই একজন ধর্ষণ, খুন, দুর্নীতি ও অন্যান্য অপরাধে অভিযুক্ত বা সাজাপ্রাপ্ত হোক না কেন। এ বারের পুজোয় তাই জেলবন্দীদের ঢালাও ভুরিভোজের আয়োজন করতে চলেছে রাজ্য কারা দফতর। পুজোর পাঁচদিন জেলবন্দীদের পাতে পড়তে চলেছে জিভে জল আনা সব পদ। মটন বিরিয়ানি থেকে শুরু করে বাসন্তী পোলাও কী নেই সেই তালিকায়।

কী কী পদ থাকতে চলেছে সেই তালিকায়?
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, জেলবন্দিরা যাতে পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হন, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ষষ্ঠী থেকে দশমী, এই পাঁচদিনের মধ্যে একদিন বন্দীদের পাতে থাকবে মটন বিরিয়ানি । এছাড়াও বিভিন্ন দিন বাসন্তী পোলাও, কষা মাংস, মাছের মাথা দিয়ে পুঁইশাক, পটল চিংড়ির চচ্চড়ি, লুচি-ছোলার ডাল, পায়েস ইত্যাদি উপাদেয় সব পদ পরিবেশন করা হবে। যারা নিরামিষাশী তাঁদের জন্য রয়েছে বিশেষ আয়োজন। আলাদা করে তাঁদের জন্য প্রস্তুত করা হবে বিভিন্ন সুস্বাদু পদ। জেলবন্দিদের থেকে পছন্দের তালিকা করে সেই খাবার পরিবেশন করা হবে বলেও জানা গিয়েছে।
আরও পড়ুনঃ নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ জয়নগরে, নিষ্ক্রিয় পুলিশ, ফুঁসে উঠেছে জনতা
আরও পড়ুনঃ চলছে হরিয়ানা বিধানসভার ভোটগ্রহণ, কংগ্রেস বনাম বিজেপির লড়াইয়ে নজরে আর কি কি?
কেন এই উদ্যোগ?
কারা দফতরের এক আধিকারিকের কথায়, জেলবন্দিদের পুজোর উৎসবের স্বাদ দিতেই এই আয়োজন। তিনি জানিয়েছেন, পুজোর সময় খাদ্য তালিকায় বিভিন্ন পদ পরিবর্তন করার আর্জি জানানো হয় কারাবন্দীদের তরফ থেকে। সেই মত এ বারও পুজোর দিনগুলিতে খাদ্য তালিকা তৈরি করেছে কারা দফতর। কারা কর্তৃপক্ষের আশা এরফলে বন্দিদের মুখে হাসি ফুটবে।


More Stories
মদ খাইয়ে আদিবাসী নাবালিকাকে গণ*ধ*র্ষণ
বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালিকা কন্যাকে ধ*র্ষণ করিয়ে বাড়িভাড়া মকুব
মুখ্যমন্ত্রীকে হুমকি, গ্রেফতার ১