সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবর: উত্তরপ্রদেশের লখিমপুর এলাকায় পুলিশকে তোয়াক্কা না করেই সবার সামনে বিজেপি বিধায়ককে চড় মারলেন সমবায় ব্যাঙ্কের বার কাউন্সিলের সদস্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে কথা কাটাকাটি লেগেছিল ব্যাঙ্কের বার কাউন্সিলের সদস্য অবধেশ সিংহ এবং বিধায়ক যোগেশ বর্মার মধ্যে। তারপর পুলিশ কিছু বুঝে ওঠার আগেই মুখ থেকে হাতাহাতিতে পৌঁছায় তাঁদের সংঘাত। সমবায় ব্যাঙ্কের নির্বাচনে বিজেপির এক প্রার্থীর মনোনয়ন জমা দিতে বুধবার ব্যাঙ্কে এসেছিলেন বিধায়ক। ঘটনাস্থলে ছিলেন আইনজীবী অবধেশও। বিধায়কের অভিযোগ, প্রথমে বিধায়কের প্রিয় পাত্রের মনোনয়নপত্র ছিঁড়ে দেন আইনজীবী। পপ্রেক্ষিতে যোগেশ বর্মা প্রতিবাদ জানাতে গেলেই তাঁকে হামলা করেন আইনজীবী তথা বার কাউন্সিলের সদস্য ও তাঁর সাগরেদরা।

আরও পড়ুন: ‘অভয়া পরিক্রমা’ আটকালো পুলিশ, তুলকালাম অবস্থা চাঁদনী চকে
সংবাদ মাধ্যমকে এদিন বিধায়ক জানিয়েছেন, ‘‘ওরা কাউকে তোয়াক্কা করেনি। পুলিশের সামনেই আমায় হামলা করেন অবধেশ এবং তাঁর সঙ্গীরা। তবে তৎপরতার সঙ্গে পুলিশ বিষয়টি সামাল দেওয়ারও চেষ্টা করেছে। তবে আজ আমায় যেভাবে হেনস্থা করা হল, অবধেশকে তার জন্য মূল্য দিতে হবে। অন্যদিকে বিধায়কের অভিযোগ উড়িয়ে দিয়ে আইনজীবীর বক্তব্য, “নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছেন বিধায়ক। আমাদের প্রার্থীর মনোনয়নপত্র আগে ছিঁড়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: যুগান্তকারী আবিষ্কার, নোবেল পাচ্ছেন দুই মার্কিন বিজ্ঞানী, কী তাঁদের আবিষ্কার? জানলে অবাক হবেন!
প্রসঙ্গত, সমবায় ব্যাঙ্কের নির্বাচন নিয়ে আগে থেকেই অনেক চাপানউতর চলছিল, তবে এদিন তা চরম পর্যায়ে পৌঁছে যায়। ধৈর্য্য হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন আইনজীবী ও বিধায়ক। চড় এবং জামা ধরে টানাটানির অভিযোগ উঠেছে আইনজীবীর বিরুদ্ধে। ব্যাঙ্কে নির্বাচনের আগে এরুপ তুলকামাল কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


More Stories
রাজনীতিকে বিদায়, সাংসদ পদ থেকে ইস্তফা কোয়েলের
“কী ঔদ্বত্য রে বাবা! ” -অভিষেক থাকলে তাঁরা নেই জানালেন কল্যাণ
নারদা কাণ্ডে “৫ লাখ টাকা ঘুষ “-এর উল্লেখ সুখেন্দু শেখরের সাংসদকে আক্রমণে