সময় কলকাতা ডেস্ক, ৯ অক্টোবর: জুনিয়র ডাক্তারদের ‘অভয়া পরিক্রমা’ তে বাঁধা দিল পুলিশ। ম্যাটাডোরের চাবি খুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের বক্তব্য অনুমতি ছাড়াই মিছিল করছে জুনিয়র চিকিৎসকরা। উত্তেজনা তুঙ্গে চাঁদনী চক এলাকায়। পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়ালেন জুনিয়র ডাক্তারেরা। বচসায় জখম এক পুলিশকর্মী। শেষে মানববন্ধন করে মিনিডোরগুলিকে ধর্মতলায় নিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন: যুগান্তকারী আবিষ্কার, নোবেল পাচ্ছেন দুই মার্কিন বিজ্ঞানী, কী তাঁদের আবিষ্কার? জানলে অবাক হবেন!
গত মঙ্গলবারই অভয়ায় প্রতীকী মূর্তি নিয়ে জুনিয়র ডাক্তারদের পুজো পরিক্রমায় সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল তাঁরা। সেই কর্মসূচি করতে অনুমতি দেয়নি পুলিশ। তবে পুলিশের নিষেধাজ্ঞা না মেনেই বুধবার পুজো মন্ডপ গুলির উদ্দেশ্যে মিনিডোরে করে ‘অভয়া পরিক্রমা’ করতে মিছিল বের করেন আন্দোলনকারীরা। কিন্তু চাঁদনি চকের কাছে ওই মিনিডোর আটকে দেয় পুলিশ। সেই ঘটনাকে ঘিরেই সংঘাত শুরু হয় পুলিশ বনাম জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র চিকিৎসকদের দাবি, তাঁদের ভাড়া করা মিনিডোর অবৈধ ভাবে আটকে দিয়েছে পুলিশ। পাল্টা জবাবে পুলিশের বক্তব্য, ‘অভয়া পরিক্রমা’ করার অনুমতি ছিল না। তাই মিনিডোর আটকেছেন তাঁরা।
আরও পড়ুন: আরজি করের পর গনইস্তফা কলকাতা ন্যাশনাল মেডিক্যালের সিনিয়র চিকিৎসকদের
আপাতত চাঁদনী চকে পুলিশের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের ধস্তাধস্তিতে বিঘ্নিত হয়েছে যান চলাচল। এই ঘটনার জেরে স্তব্ধ হয়ে গিয়েছে শ্যামবাজারমুখী সেন্ট্রাল অ্যাভিনিউ। শেষমেশ পুলিশের হাত থেকে মিনিডোর ছাড়িয়ে নেন আন্দোলনকারীরা এগিয়ে যাচ্ছেন ধর্মতলায় অনশন মঞ্চের দিকে। উঠছে সরকার বিরোধী স্লোগানও। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ধস্তাধস্তির জেরে জখম হয়েছেন হেয়ার স্ট্রিট থানার অতিরিক্ত ওসি শ্রাবন্তী ঘোষ। সূত্রের খবর, ধস্তাধস্তিতে আন্দোলনকারীরা মহিলা ওসির হাত মুচকে দিয়েছেন। এদিন সংবাদ মাধ্যমে তিনি বললেন, ‘‘ভাবতে পারিনি এ ভাবে মারবে, আমার হাত এভাবে ভেঙে দেবে ভাবতে পারিনি!’’ আপাতত ঘটনাস্থলেই একটা দোকান থেকে বরফ এনে লাগানো হয়েছে তাঁর হাতে। ব্যাথা সামান্য কমলে ওসিকে নিয়ে যাওয়া হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।


More Stories
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন