সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর : ৭উইকেট তুলে ইংল্যান্ডকে ভাঙলেন স্পিনার সাজিদ খান। চরম দুঃসময়ের মধ্যে দিয়ে চলতে থাকা পাকিস্তানকে অবশেষে সুসময়ের প্রায় দোরগোড়ায় নিয়ে এলেন তিনি ।

দারিদ্র্যের মধ্যে উঠে এসেছেন। খারাপ সময় প্রায়ই এসেছে জীবনে। খারাপ সময় কাটিয়ে উঠে সুসময় দেখেছেন। এবার পাক ক্রিকেটের খারাপ সময় কাটাতে তিনি হয়ে উঠলেন প্রধান অস্ত্র। ৭উইকেট তুলে ইংল্যান্ডকে ভাঙলেন, ইংরেজ বাহিনীকে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৯১ রানে বেঁধে পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ৭৬ রানের লিড এনে দিলেন সাজিদ ।

সংগ্রাম কাকে বলে তা দেখেই বড় হয়েছেন সাজিদ খান। ক্রিকেট জীবনকে প্রলম্বিত করার জন্য অনেক লড়াই করতে হয়েছে তাঁকে। ২০২১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়ার পরের বছর বাংলাদেশের মিরপুরে এক টেস্টে ১২ উইকেট পেয়ে রাতারাতি সংবাদের শিরোনামে চলে আসেন সাজিদ খান। পাকিস্তানের ইনিংসে ম্যাচ জয়ের প্রধান কারিগর ছিলেন তিনি। সেই ম্যাচেই প্রায় অন্ধকার থেকে আলোয় উত্তরণ ঘটে পাকিস্তানের ৩১ বছর বয়সী স্পিনার সাজিদ খানের। ঝড় ঝাপটা সামলে আলোর পথে হাঁটতে শুরু করেন সাজিদ খান। আবার দু’বছর পরে দেশের ক্রিকেটকে ঝড় ঝাপটার হাত থেকে বাঁচানোর জন্য খাইবার পাখতুনয়ালার আরেক ক্রিকেটার,সেঞ্চুরি পাওয়া কামরান গোলামের মতই সক্রিয় ভূমিকা নিয়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ সাজিদ খান। আটটি টেস্টে ২৫ উইকেট পাওয়া স্পিনারকে পাকিস্তান ক্রিকেটের দুর্দিনে ভুলে থাকা উচিত হয়নি ইংল্যান্ডের প্রথম ইনিংসে ১১১ রণে ৭ উইকেট তুলে নিয়ে তা বুঝিয়ে দিলেন সাজিদ খান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান নিজেদের লিড কতটা বাড়িয়ে নিয়ে যায় তার উপরে নির্ভর করে আছে এই ম্যাচের ভাগ্য।
আরও পড়ুন ৪৬ রানে অলআউট, লজ্জার নজির ভারতের


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার