সময় কলকাতা ডেস্ক, ১৭ অক্টোবর : লজ্জা ভারতের, দাপট নিউজিল্যান্ডের। কারণ অত্যন্ত পরিষ্কার। মাত্র ৪৬ রানে ভারতকে মুড়িয়ে দিয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে তিন উইকেটে ১৮০ রান তুলে খেলার রাশ নিজেদের হাতে টেনে নিয়েছে নিউজিল্যান্ড। লজ্জা ভারতের – দাপট নিউজিল্যান্ডের , এরকম হেডার দিয়ে চেন্নাস্বামী স্টেডিয়ামে ভারতের দুরবস্থাকে সঠিকভাবে তুলে ধরা সম্ভব নয়। যে পিচে ভারতীয়রা খাবি খেলেন আর ৪৬ রানে অল আউট হয়ে গেলেন সেই পিচেই ১০৫ বলে ৯১ রান করলেন ডেভন কনওয়ে। অন্যদিকে, ভারতের বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে উঠছে প্রশ্ন। পাকিস্তানের বাবর আজমের মত বিরাট কোহলির আপাতত বা একেবারেই সরে যাওয়ার সময় এসেছে কিনা তা নিয়েও শোরগোল নেটিজেন মহলে। তবে দ্বিতীয় দিনেই সিরিজের প্রথম টেস্টে জাঁকিয়ে বসেছে নিউজিল্যান্ড তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সকালে ভারতীয় বোলাররা দলকে ম্যাচে ফেরাতে পারেন কিনা সেদিকেই এখন নজর ক্রিকেটপ্রেমীদের । প্রথম সেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।।
আরও পড়ুন কৃষ্ণনগর কাণ্ড : কী কী হাড়হিমকরা তথ্য সুস্পষ্ট? ‘কমন ফ্রেন্ড’ কে?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার