Home » ৪৬ রানে অলআউট, লজ্জার নজির ভারতের

৪৬ রানে অলআউট, লজ্জার নজির ভারতের

সময় কলকাতা ডেস্ক, ১৭ নভেম্বর :  ৪৬ রানে অলআউট ভারত। ব্যাঙ্গালোরে চরম লজ্জার নজির গড়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৬ রানে অলআউট হয়ে গেল ভারতীয় ক্রিকেট দল । ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই একের পর এক উইকেট খোয়াতে থাকে ভারত। একমাত্র যশস্বী ১৩ এবং ঋষভ পন্থ ২০ ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। আনইভন বাউন্স ও পরিবেশকে কাজে লাগিয়ে ম্যাট হেনরি ও উইলিয়াম ওরর্ক নাজেহাল করে ছাড়েন ভারতীয় ব্যাটিং লাইন আপকে। বিরাট কোহলি সহ একাধিক ব্যাটসম্যান  শূন্য রানে প্যাভেলিয়নে ফেরেন। হেনরি পান পাঁচ উইকেট। ওরর্ক পান চার উইকেট।

আরও পড়ুন Neetu David: ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এক ইনিংসে নিয়েছিলেন আট উইকেট, সেই নীতু ডেভিডকে বিশেষ সম্মান দিল আইসিসি

মাত্র ৪৬ রানে আউট হওয়া ভারতের ৯০ বছরের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান। ভারতের সর্বনিম্ন রানের নজির অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রান। ভারতের ব্যাটিং ব্যর্থতা বারবার প্রকট হয়েছে বিদেশের মাটিতে। ১৯৮৭ সালে ৭৫ রানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে  অলআউট হওয়া ছাড়া  ভারত দেশের মাটিতে এভাবে কখনও নিঃশর্ত আত্মসমর্পণ করেনি। পেস অনুকূল পিচে মাত্র দুজন পেসার নিয়ে খেলতে নেমেছে ভারত। তবে পেস উপযোগী পরিবেশে নিউজিল্যান্ড ভারতকে লজ্জায় ফেললেও ভারত আকাশদীপের বদলে  স্পিনার কুলদীপকে দলে রেখেছে। মনে করা হচ্ছে, কুমার সঙ্গে সঙ্গে পিছে ক্ষতচিহ্ন দেখা দেবে। এখন দেখার বুমরা – সিরাজ-কুলদীপরা প্রত্যাঘাত করতে পারেন কিনা।

৪৬ রানে অলআউট ভারত #৪৬ রানে অলআউট ভারত

আরও পড়ুন :OPTICALILLUSION: জিনিয়াসদের জন্য এই ধাঁধা, নিচের ছবি দুটি থেকেন ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

About Post Author