স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অক্টোবর: দেশের মাটিতে জীবনের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন শাকিব আল হাসান। কিন্তু পড়শি দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তা নিয়ে তৈরি হয় সংশয়। তাঁর বিরুদ্ধে রয়েছে খুনের মামলা। দেশে ফিরলে গ্রেফতার হতে পারেন, এমনকি প্রাণ সংশয়ের আশঙ্কাও করেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে সব জল্পনার অবসান ঘটল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দলে রয়েছেন শাকিব আল হাসান।

ঘরের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে দু’টি টেস্ট খেলবে বেঙ্গল টাইগাররা। আগামী ২১ অক্টোবর প্রথম টেস্ট। খেলা হবে মীরপুরে। ঘরের মাটিতে সেই ম্যাচ খেলেই ক্রিকেট গ্লাভস তুলে রাখবেন বলে জানিয়েছিলেন শাকিব। মীরপুর টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দলে রাখা হয়েছে দেশের সেরা অলরাউন্ডারকে।
ভারতের মাটিতে টেস্ট ও টি- টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। দুটি সিরিজেই কার্যত পর্যদুস্ত হতে হয়েছিল নাজমুল হোসেন শান্তর দলকে। সেই দল থেকে একমাত্র বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ।
একনজরে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি, মেহিদি হাসান, তাইজুল ইসলাম, নইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মেহমুদ এবং নাহিদ রানা


More Stories
পাকিস্তানকে ধ্বংস করল ভারতের মেয়েরা
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর