সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৯ অক্টোবর: কাল শুধু ট্রেলার দেখিয়েছিলেন, আজ ক্লাইম্যাক্স দেখালেন সরফরাজ খান। সতীর্থরা সঙ্গ দিলে ৪৬ এর ধ্বংস্তূপ থেকে কীভাবে দলকে পর্বতের চূড়ায় নিয়ে যেতে হয় জানেন মুম্বইয়ের রঞ্জি তাকরা। কিউয়িদের বিরুদ্ধে দলের সংকটমোচন করলেন কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক শতকের মাধ্যমে। ঘরোয়া ক্রিকেটে ভালো প্রদর্শন করার সত্ত্বেও যে ছেলেটি জাতীয় দলে জায়গাই পাচ্ছিল না, কে জানত এভাবে আসবে তাঁর প্রথম আন্তর্জাতিক শতরান। শুক্রবার ৭০ রানে মাঠ ছাড়ার পর, আজ সকালে ব্যাট হাতে পেয়েই এল জীবনের সেই কাঙ্খিত মুহূর্ত যার জন্যে স্বপ্ন দেখেছিলেন ২৯ বছরের সরফরাজ। ভারতীয় দলের জার্সি গায়ে এক হাতে হেলমেট অন্যহাতে ব্যাট, গর্বে শির আকাশমুখী, ঠোঁটে স্বস্তির হাঁসি।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাঙ্গালোরে খেলতে নেমে প্রথম দিনে ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল ভারত। উত্তরে ৪০২ রানের লম্বা ইনিংস খেলে ভারতের হারের রাস্তা প্রশস্ত করে দিয়েছিল কিউয়িরা। তবে সেই রাস্তায় এখন সবচেয়ে বড় কাঁটার নাম সরফরাজ । ৩৫৬ রানের লিড নিয়ে রাখা নিউজিল্যান্ড যেখানে সহজ জয়ের স্বপ্ন দেখছিল, সেই স্বপ্ন কাল দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই নেমেই ভেঙে দিয়েছিলেন রোহিত, কোহলি, সরফরাজ ও পন্থরা। তবে এদের মধ্যেও সবচেয়ে বেশি নজর করেছেন সরফরাজ। কাল কোহলির সঙ্গে জুটি বেঁধে বাইশ গজ কার্যত মুখস্ত করে ফেলেছিলেন ২৬ বছরের এই ব্যাটার। তারওর দিনের শেষ বলে কোহলি উইকেট দুলেও দেওয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন সরফরাজ। ৭০ রানে শেষ করেছিলেন শুক্রবারের ইনিংস। শনিবার মাঠে নেমেই পেলেন প্রথম শতরান। বৃষ্টি কারনে খেলা থেমে গেলেও থামানো যায়নি সরফরাজকে। বৃষ্টি থামলে মাঠে নেমেই অস্বমেধের গোড়ার মত ছুটছেন তিনি। তালমিলিয়ে বাড়ছে ভারতের স্কোরবোর্ড। শতরানে থামতে রাজি নন মুম্বই তারকা। যে মেজাজ ব্যাট করছিলেন দেখে মনে হচ্ছে দ্বিশতরানের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন আজ। অবশেষে টিম সাউদির বলে চালিয়ে খেলতে গিয়েই ১৫০ রানের মাথায় কভারের ফিল্ডারের হাতে ক্যাচ তুলে ফিরে গেলেন ভারতের সৈন্য সরফরাজ।
প্রসঙ্গত, ২০১৪ সালে মুম্বইয়ের হয়ে ক্রিকেট কেরিয়ার শুরু করার পর থেকেই নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন ক্রিকেটকে। ঘরোয়া ক্রিকেটে ৭০ এর ওপর তাঁর অ্যাভারেজ বিস্মিত করে ক্রিকেট সমালোচকদের। তবে দীর্ঘদিন দিন ধরে চেষ্টা করেও জাতীয় দলে স্থান পাচ্ছিলেন না তিনি। বিজ্ঞজনেদের প্রশংসা পেলেও নির্বাচকদের কলম দিয়ে বেড়াচ্ছিল না তাঁর নাম। অবশেষে চলতি বছরের শুরুতে ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের টুপি পান তিনি। সেই সুযোগ দারুনভাবে কাজে লাগাতে ভোলেননি সরফরাজ। অভিষেক ম্যাচেই অসাধারণ একটি অর্ধশতরান করে নজর কেড়েছিলেন তিনি। ওই সিরিজেরই শেষ ম্যাচে আরও একটি অর্ধশতরান করে টেস্ট নিজের জমি পাকা করেছিলেন তিনি। তবে ভালো খেলেও শতরানের দেখা মেলেনি। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নেমেই পূর্ণ হল সেই স্বপ্নও। কেরিয়ারে যোগ হল প্রথম আন্তর্জাতিক শতরান। যার সৌজন্যে বলা যায়, ক্রিকেট কেরিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে থাকা বিরাট কোহলি অবসর নেওয়ার পর ভারতীয় মিডিল অর্ডারে যে শূন্যস্থান তৈরি হবে তা পূরণ করার জন্যে প্রস্তুত সরফরাজ।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে