Home » India Vs New Zealand Test: তৃতীয় দিনের লড়াই শেষে ১২৫ রানে পিছিয়ে ভারত, দিনের শেষ বলে উইকেট হারালেন কোহলি

India Vs New Zealand Test: তৃতীয় দিনের লড়াই শেষে ১২৫ রানে পিছিয়ে ভারত, দিনের শেষ বলে উইকেট হারালেন কোহলি

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ১৮ অক্টোবর: দিনের শেষ বলে উইকেট হারালেও সরফরাজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দলকে ভালো জায়গায় দাঁড় করিয়ে গেলেন কোহলি। প্রথম দিন মাত্র ৪৬ রানে অল উইকেট হয়ে গিয়েছিল রোহিত ব্রিগেট। সেই ধ্বংশস্তূপে দাঁড়িয়েই তৃতীয় দিনের খেলায় ভারতের ব্যাটন কাঁধে তুলে বাইশগজ আঁকড়ে ধরেছিলেন দুই ব্যাটার। তবে গ্লেন ফিলিপসের শেষ বলটা সামলাতে পারলেন না কোহলি। উইকেটে রক্ষকের হাতে ক্যাচ তুলে মাঠে ছাড়লেন সরফরারজের সঙ্গী। তৃতীয় দিনের শেষে ভারত ২৩১ রানে ৩ উইকেট।

আরও পড়ুনঃ SAFF Cup Women: গ্রেসের জোড়া গোল, পাকিস্তানকে হারিয়ে সাফ অভিযান শুরু ভারতের

বাংলাদেশকে হারানোর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে খেলতে নেমেছিল রোহিতরা। তিন টেস্ট ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেই চাপে ভারত। ম্যাচের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা হয়নি। তারপর দ্বিতীয় দিনে প্রথম ব্যাটে নেমে একের পর এক উইকেট হারায় রোহিত, কোহলি, রাহুল, জয়স্বাল,পন্থ, অস্বীন, সরফরাজরা। ভারতের পাঁচজন ব্যাটার শূন্যরানে ফেরেন সাজঘরে। এরপর মাত্র ৪৬ রানে ধ্বসে যায় ভারতের ব্যাটিং বিভাগ। ঘরের মাঠে এক ইনিংসে এটাই ভারতের সর্বনিম্ন সংগ্রহ। সেই রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের একপ্রকার উড়িয়ে দেয় নিউজিল্যান্ড। রোচিন রবীন্দ্রর শতরান, ডেভিন কওয়ের ৯১ ও শেষের দিকে সাউদির ৬৫ রানের সৌজন্যে ভারতের ওপরে ৩৫৬ রানের রেকর্ড লিড নেয় টম ল্যথামের দল। প্রথম দিনে বাইশ গজে পিছলে পড়লেন, তৃতীয় দিনে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং দেখায় রোহিত-জয়স্বাল। এরপর উইকেট পড়লেই মাঠে নামেন কোহলি-সরফরাজ। ব্যাস শুরু হয় কিউয়ি বোলারদের আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই। যে লড়াইয়ে কার্যত জয়ী কোহলিরা। তৃতীয় দিনের প্রায় পুরোটাই উইকেট না হারিয়ে খেলে গেলেন কিং কোহলি, ও ২৬ বছরের সরফরাজ খান। গ্লেন ফিলিপিসের করা তৃতীয় দিনের শেষ বলে উইকেট হারালেন কোহলি। আজ, রোহিতের ৫২, জয়স্বালের ৩৫, কোহলির ৭০ ও সরফরাজের অপরাজেয় ৭০ রানের সৌজন্যে ভারত ২৩১ রানে দাঁড়িয়ে।

সফরকারীদের টপকে যেতে আর মাত্র ১২৫ করতে হবে রোহিতদের। নিয়ম মাফিক এগোলে কাল সকালে সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামবেন রিসব পন্থ। তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে পরিচিত সমর্থকেরা, কার্যত এই টেস্টে জিততে হলে সরফরাজ-পন্থকে দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠতে হবে। হাতে রয়েছে আর দু-দিন। অন্যদিকে বিপক্ষের হাতে রয়েছে গোটা একটা ইনিংস। কার্যত বড় রানের পাশাপশি সেই রান দ্রুত চাই ভারতের। তবেই বোলাররা পারবেন দলকে জয়ের সীমানা পার করাতে। প্রথম বৃষ্টির পর ভারতের যবনিকা পতন হলেও তারপর থেকে খুব একটা খারাপ আচরণ করেনি পিচ। কার্যত ভালো রান আসা করছেন সমর্থকেরা।

About Post Author