সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর :ইস্টবেঙ্গল দল তুলে নেওয়ার আর্জি । সমর্থকরা আর সইতে পারছেন না ইস্টবেঙ্গলের একটানা হার। দৃশ্যতই ভেঙে পড়েছেন সমর্থকরা। তাঁদের ক্ষোভ দুঃখ ধরা পড়ছে নেটিজেন মহলে।
মোহনবাগান, মহামেডান, কেরালা ব্লাস্টার্স কোনও দল বাদ নেই। প্রতিটি দল থেকে প্লেয়ার তুলে এনে এবারের ইস্টবেঙ্গলকে শক্তিশালী করার চেষ্টা করেছে ইস্টবেঙ্গল।কাগজে কলমে শক্তিশালী দলও গড়েছে লাল হলুদ।অথচ এবার আইএসএলে দলের লজ্জার রেকর্ড গড়ে ফেলেছে তারকা খচিত ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচে হার। নেটিজেন মহলে হইচই।দলের সমর্থকরা আওয়াজ তুলেছেন, আর সহ্য করা সম্ভবপর নয়,দল তুলে নিক ইস্টবেঙ্গল।
আরও পড়ুন East Bengal Vs Mohun Bagan: হাড্ডাহাড্ডির লড়াই করে ডার্বি জয় মোহনবাগানের, হেরেই চলেছে ইস্টবেঙ্গল
ডার্বিতে দু গোলে হারের পরে ইস্টবেঙ্গল সমর্থকদের শোকের আবহ কাটছে না। দুদিন পরে আরেক শক্তিশালী দল ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচ। আরও একটি হার আরও ক্ষোভ বাড়াতে পারে সমর্থকদের।
সমর্থকরা যেমন হতাশ ও ক্ষুব্ধ তেমনই হতাশ কর্মকর্তারা। দেবব্রত সরকার বলছেন, দল মানসিক ভাবে আনফিট। পরোক্ষে মনোবিদ নিয়োগের পরামর্শ যেন ধরা পড়েছে তাঁর কথায়।

তবে কোচ অস্কার এখনও হাতে সময় পান নি। দুদিনে টিমের খোলনলচে বদলে যাওয়ার সম্ভাবনা কম। এখন দেখার ওড়িশা ম্যাচে কোনও পরিবর্তন টিমে আসে কিনা! টিমের ফলাফলে কোনও আশ্চর্য জাদুকাঠির প্রয়োগে উত্তরণ ঘটে কিনা!
ইস্টবেঙ্গল দল তুলে নেওয়ার আর্জি #ইস্টবেঙ্গল দল তুলে নেওয়ার আর্জি


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার