Home » Delhi Bomb Blast: ১০ ফুট পর্যন্ত ছড়িয়েছে শকওয়েভ, দিল্লির বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্য

Delhi Bomb Blast: ১০ ফুট পর্যন্ত ছড়িয়েছে শকওয়েভ, দিল্লির বিস্ফোরণ নিয়ে চাঞ্চল্য

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: দিল্লির সিআরপিএফ স্কুলের সামনে যে বিস্ফোরণ আসলে ‘ডায়রেকশনাল ব্লাস্ট’। এমনটাই সন্দেহ করছেন তদন্তকারীরা। এই ধরনের বিস্ফোরণের উদ্দেশে বহুদূর পর্যন্ত প্রভাব ছড়িয়ে দেওয়া। সূত্রের খবর, রোহিনীতে ওই স্কুলের সামনে বিস্ফোরক এমন ভাবে রাখা হয়েছিল যাতে ১০ ফুট দূর পর্যন্ত একটি মারাত্মক কম্পন (শকওয়েভ) সৃষ্টি হয়। ফলে ক্ষতির পরিমাণ বেশি হবে। আশেপাশে বেশ কিছুটা এলাকা নিয়ে মারাত্মক কম্পনের মাধ্যমে ক্ষয়ক্ষতির কৌশল এই প্রকার বিস্ফোরণ। আপাতত ঘটনায় ভয় পেয়ে কুঁকড়ে গিয়েছে এলাকার জনগণ। 

কীভাবে ফাটে এই বিস্ফোরক? কীভাবে প্রভাবিত করে আশপাশের এলাকা?

তদন্তকারীদের বিশ্লেষণ অনুযায়ী, এ রকম ঘটনায় কঠিন এবং তরল পদার্থের মধ্যে উচ্চচাপ সৃষ্টি করে গ্যাস উৎপন্ন করা হয়। বিস্ফোরণের পর সেই গ্যাস দ্রুতগতিতে চার দিকে ছড়িয়ে পড়ে। আর তার জেরে শক্তিশালী একটি কম্পন অনুভূত হয়। যা আশপাশের এলাকায় শব্দের চেয়ে বেশি গতিতে পৌঁছয়। ফলে ক্ষতির পরিমাণ অনেক বেশি থাকে। সেই জন্যই বিস্ফোরণ হওয়ার পরপরই আশেপাশের বেশ কয়েকটি বাড়ির ও গাড়ির কাঁচ ভেঙে যায়। ভাঙ্গন ধরে স্কুলের দেয়ালেও।

আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘বিষ্ণোই গ্যাংয়ের পরবর্তী টার্গেট হওয়া উচিত রাহুল গান্ধী’, মন্তব্যের জেরে বিপাকে ওড়িয়া অভিনেতা

ঘটনার পর সুরক্ষা প্ৰদানকারী জ্যাকেট পরে তদন্তকারীরা বিস্ফোরণের জায়গা খতিয়ে দেখেছে। জানা গিয়েছে, বিস্ফোরণের প্রকৃতি দেখে তদন্তকারীদের দাবি, পুরো পরিকল্পনা করেই দুষ্কৃতীরা ঘটনাটি ঘটিয়েছে। ‘ডায়রেকশনাল’ বিস্ফোরণ করানো হয়েছে। ঘটনাস্থল তদন্ত করে কী পেল পুলিশ তার বিস্তর রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। আপাতত এই তদন্ত এনএসজি ও এএনআই করলেও, সূত্রের খবর দ্রুত এর তদন্ত করতে গঠন করা হবে বিশেষ বডি।

আরও পড়ুনঃBalurghat Death: বালুরঘাট হাসপাতালে মৃত যুবক, অভিযোগ চিকিৎসায় গাফিলতির

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ রোহিণীর প্রশান্ত বিহার এলাকার ওই স্কুলের সামনে বিস্ফোরণ হয়। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয়দের দাবি, অসহ্যকর বাজে একটা গন্ধ ছিল ওই ধোঁয়ায়। নিঃশ্বাস কার্যত বন্ধ হয়ে আসছিল। কারও মৃত্যু বা রক্তপাত না হলেও বিস্ফোরণের তীব্রতা ছিল যথেষ্ট। আশেপাশে এলাকায় বাড়ি-গাড়ির কাঁচ পর্যন্ত ভেঙে গিয়েছে কম্পনের জেরে। খোদ প্রধানমন্ত্রীর শহরে দিবালকে এই ধরনের ঘটনায় প্ৰশ্ন উঠেছে দেশের সুরক্ষা নিয়ে।

About Post Author