Home » কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায়

কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায়

সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর : আরও একটি নারী নির্যাতনের অভিযোগ। অভিযোগ, কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায় ।

দেশজুড়ে নারী নির্যাতনের ঘটনা অব্যাহত। এবার আবার উত্তরপ্রদেশ ধর্ষণের অভিযোগ।  রবিবার পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ১৬ বছর বয়সী একটি নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ তার পরিচিত লোকের বিরুদ্ধে।

আরও পড়ুন Balurghat Death: বালুরঘাট হাসপাতালে মৃত যুবক, অভিযোগ চিকিৎসায় গাফিলতির

শনিবার ঘটনাটি ঘটেছে নরহি থানার অন্তর্গত একটি গ্রামে যেখানে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করা হয়। অভিযুক্ত ২১ বছর বয়সী অরবিন্দ রাওয়াত নির্যাতিতা কিশোরীকে বেড়াতে যাওয়ার নাম করে হোটেলে নিয়ে যায় এবং সেখানে তাকে বলাৎকার করে।

বাড়ি ফিরে কিশোরী তার মাকে ঘটনাটি জানালে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অরবিন্দ রাওয়াতকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার বিক্রান্ত বীর। তিনি আরও জানিয়েছেন ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো ধারা মেনে অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

 

উত্তরপ্রদেশের বালিয়ায় এনিয়ে ২৪ ঘন্টার মধ্যে একাধিক ধর্ষণের অভিযোগ উঠে এল। উল্লেখযোগ্যভাবে, একদিন আগেই বালিয়ায় এক পাঁচ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে তিন কিশোর। জানা গিয়েছে নির্যাতিতা অভিযুক্ত তিন কিশোরের বাড়ির মালিকের কন্যা।

আরও পড়ুন Optical Illusion: আপনার পর্যবেক্ষণ শক্তি ফেলু দার মত, তা হলে ৫৫ সেকেন্ডে নিচের ছবি দুটির মধ্যে তিনটি পার্থক্য খুঁজে বের করতে

কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায় #কিশোরীকে ধর্ষণ উত্তরপ্রদেশের বালিয়ায়

আরও পড়ুন শিশুকে যৌন হেনস্থা কাটোয়ায়, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে

About Post Author