সময় কলকাতা ডেস্ক, ২০ অক্টোবর: মুখ্যমন্ত্রীর কথা মেনেই নবান্নে বৈঠকে যাবেন জুনিয়র চিকিৎসকেরা। তবে অনশন থাকবে বহাল। রবিবার এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জিবি মিটিংয়ে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের নেতারা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েই এই সিদ্ধান্তের কথা জানালেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার।
আরও পড়ুনঃ RG Kar Case: “স্বাস্থ্য সচিবের অপসারণ বাদে সব দাবি মানা হবে”, বৈঠকে বসার আগেও বার্তা মমতার
গত ৫ অক্টোবর থেকে চলছে জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় অনশন। শনিবার সেই অনশন প্রত্যাহারের আর্জিতে ধর্মতলায় গিয়েছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ স্বরাষ্ট্র সচিব। সেখানে মুখ্য সচিব মারফত ফোনালাপ হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী। তাঁদের প্রতিটি দাবি একে একে শোনেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্য সচিব ইমেলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী সোমবার বৈঠক করতে চান জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। নবান্নে সেই বৈঠকে যেতে পারবেন জুনিয়র চিকিৎসকদের দশ জন প্রতিনিধি। তাঁদের নাম ইমেলে আজকের মধ্যে জানিয়ে দিতে বলেছিলেন মনোজ পন্থ। রবিবার এই নিয়েই এনআরএসে জেনারেল বডির মিটিং করেছেন জুনিয়র চিকিৎসকেরা। যে মিটিং থেকে বেরিয়েই আন্দোলনের অন্যতম মুখ দেবাশিষ হালদার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের দশ দফা দাবি মানতে হবে সরকারকে যার মধ্যে স্বাস্থ্য সচিবের অপসারণ অন্যতম দাবি। তবেই অনশন প্রত্যাহার করবে তাঁরা। তাই আপাতত অনশন যে কে সেই থাকছে। কাল নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিশ্চিত হবে অনশনের ভবিষ্যত।
আরও পড়ুনঃ প্রেমিকার রক্ত দেখেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের! সিনেমা নয় বাস্তব
একটানা ১৬ দিন ধরে অনশন করছেন জুনিয়র ডাক্তাররা। অনশনের ফলে অসুস্থ হয়ে পড়েন কলকাতা মেডিক্যালের তনয়া পাঁজা এবং অনুষ্টুপ মুখোপাধ্যায়, এনআরএসের পুলস্ত্য আচার্য, উত্তরবঙ্গের সৌভিক বন্দ্যোপাধ্যায় এবং অলোক বর্মা। এমতবস্থায় মুখ্যমন্ত্রী গতকালও স্পষ্ট বলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণ বাদে সব দাবি মেনে নিতে রাজি সরকার। অন্যদিকে আজকে জিবি মিটিংয়ের পরও জুনিয়র চিকিৎসকদের বার্তা দশ দফা দাবি পূরণ না হলে, অনশন চলছে, চলবে।


More Stories
অভয়া কাণ্ডের তদন্তের আওতায় আসতে পারেন মমতা
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
আরজি কর কান্ডে নতুন করে CBI তদন্তের আর্জি শুনবে হাইকোর্ট, নির্দেশ শীর্ষ আদালতের