Home » তিন বছরের শিশুকে ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজা শোনাল দিল্লির আদালত

তিন বছরের শিশুকে ধর্ষণের অপরাধে ২০ বছরের সাজা শোনাল দিল্লির আদালত

সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: ধর্ষনের আসামিকে দৃষ্টান্তমূলক সাজা দিল্লির অতিরিক্ত দায়েরা আদালত। এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দিল বিচারপতি। জানা গিয়েছে আসামির বয়স চুয়াল্লিশের বছর। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে এক শিশুকে একাধিক বার ধর্ষনের অভিযোগ উঠেছিল। ঘটনার সময় নির্যাতিতার বয়স ছিল তিন বছর কয়েক মাস। আসামি পেশায় ছিলেন রিকশাচালক, তিনি নাবালিকাকে স্কুলে নিয়ে যেতেন এবং স্কুল থেকে বাড়ি পৌঁছে দিতেন। সেই ফাঁকেই শিশু।

আরও পড়ুন: Amit Shah: শাহ সাক্ষাৎ চান আরজি করে নির্যাতিতার বাবা-মা, এই মর্মে ইমেল স্বরাষ্ট্রমন্ত্রীকে

নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে রিকশাচালককে গ্রেফতার করেছিল পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, রোজ মেয়েকে স্কুলে দিয়ে আসা, নিয়ে যাওয়া করত ওই আসামি। যার কারণে রিকশাচালককে বিশ্বাস করত শিশুটির পরিবার। যে সুযোগ নিয়ে ২০১৮ সালের অগস্ট এবং অক্টোবরের মধ্যে একাধিক বার তাঁদের মেয়েকে ধর্ষণ করেছেন আসামি।

আরও পড়ুন: Kolkata Highcourt on Suspension of Junior Doctors: আরজি করের থ্রেট কালচারে অভিযুক্ত ৫১ জন চিকিৎসকে সাসপেনশনে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

দিল্লির অতিরিক্ত দায়রা আদালতে মামলাটি চলছিল। সম্প্রতি ওই মামলায় সাজা ঘোষণা করেছেন বিচারক বলবিন্দর সিংহ। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তের প্রতি সহানুভূতির কোনও জায়গা নেই। সাজা ঘোষণার সময় আদালত আরও জানিয়েছে, পরিবারের লোকেরা অভিযুক্তকে বিশ্বাস করে নিজের সন্তানের দায়িত্ব তাঁর উপর ছেড়ে দিয়েছিলেন। তার পরেও তিনি নাবালিকার সঙ্গে এই ধরনের অত্যাচার করার সময় তাঁর মধ্যে কোনও দ্বিধাও কাজ করেনি। তাই ওই রিকশাচালককে পকসো ধারায় দোষী সাব্যস্ত করে আদালত ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে নির্যাতিতার হাতে ১ লাখ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে।

About Post Author