সময় কলকাতা ডেস্ক, ২৩ অক্টোবর: ভেঙে পড়ল বেঙ্গালুরুর নির্মীয়মান বহুতল । অভিযোগ বেআইনি ভাবে গড়ে তোলা হচ্ছিল সাততলা ফ্ল্যাট, যেখানে সরকারের অনুমতি ছিল চারতলা পর্যন্ত। দুর্ঘটনার কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, নির্মাণাধীন বহুতলটি বেআইনি। মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। জানা গিয়েছে মঙ্গলবার দুপুরের দিকে ভেঙে পড়েছে বহুতলটি। তলায় চাপা পড়েছেন অনেকে। ‘ডগ স্কোয়াড’ সহযোগে উদ্ধারকার্য চলছে। ইতিমধ্যে পাঁচজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে এর দ্বিগুন এখনো আটকে ধ্বংসস্তূপের তলায়।

আরও পড়ুন: Dana Cyclone: মঙ্গলেই জারি ‘দানা’ নিয়ে সতর্কতা, কাল থেকেই বন্ধ একাধিক জেলার স্কুল-কলেজ
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর হেন্নুর এলাকায় গড়ে উঠছিল ওই ইমারতটি। মঙ্গলবার দুপুরে আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মান সাততলা বহুতল । কার্যত কর্মরত শ্রমিকেরা চাপা পড়ে যান ধ্বংসস্তূপের তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং উদ্ধারকারী দল। ঘটনায় গুরুতর আহত একাধিক ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার হয়েছে পাঁচজন শ্রমিকের। সরকারি এক সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জন আহত। একাধিক সংস্থা মিলে উদ্ধারের কাজ এখনও চালাচ্ছে। ধ্বংসস্তূপের তলায় এখনও আটকে বেশ কয়েক জন আহত শ্রমিক। ধারণা করা হচ্ছে ধ্বংসাবশেষ সরালে আরও মৃতদেহ পাওয়া যাবে।
আরও পড়ুন: Blue Line Metro: ফের আত্মহত্যার চেষ্টা ব্লু লাইন মেট্রোয়? টানেলে আটকে ট্রেন, হয়রান যাত্রীরা
স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, বহুতলটি চারতলা পর্যন্ত করার অনুমতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। তবে কিভাবে সেই অনুমতি না মেনে মালিক বাড়তি তিনতলা করছিল। আর একটি ফ্ল্যাট একদিনে তৈরি হয় না। অনেকদিন ধরেই কাজ চলছিল। তবে সেই বিষয়টি কেন সরকারের চোখ এড়িয়ে গেল? যদিও স্থানীয় প্রশাসনের বক্তব্য, তাঁরা বিষয়টি জানত না। উদ্ধারকার্য শেষ হলে ঘটনা খতিয়ে দেখে কড়া পদক্ষেপ নেওয়া হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর