Home » Amit Shah: শাহ সাক্ষাৎ চান আরজি করে নির্যাতিতার বাবা-মা, এই মর্মে ইমেল স্বরাষ্ট্রমন্ত্রীকে

Amit Shah: শাহ সাক্ষাৎ চান আরজি করে নির্যাতিতার বাবা-মা, এই মর্মে ইমেল স্বরাষ্ট্রমন্ত্রীকে

সময় কলকাতা ডেস্ক, ২২ অক্টোবর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে ইমেইল আরজি কর কাণ্ডে নির্যাতিতার বাবা-মায়ের। মঙ্গলবার সকালেই এই আর্জি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে বৈদ্যুতিন চিঠি পাঠিয়েছেন তাঁরা। কলকাতা ৫০ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মারফত প্রকাশ্যে এসেছে সেই ইমেইল। সেখানে নির্যাতিতার বাবা-মা লিখেছেন, “মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছি। খুব অসহায় লাগছে। এমন অবস্থায় আপনার সঙ্গে দেখা করে কিছু বিষয় জানাতে চাই।”

আরও পড়ুন: বিজেপির বিরুদ্ধে ক্ষোভ, দল ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন

১৩ নভেম্বর বঙ্গের ছয় বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগেই একবার বাংলায় আসবেন অমিত শাহ। তাঁর আগমনের সেই দিন ঠিক হয়েছিল বুধবার। তবে সোমবার বিকেলেই জানা যায়, অজ্ঞাত কারণে শাহের বঙ্গ সফর আপাতত বাতিল করা হয়েছে। সূত্রের খবর বাংলার দিকে প্রবল বেগে এগিয়ে আসা ‘দানা’ ঘূর্ণিঝড়ের কারণেই শাহে বঙ্গ সফর বাতিল হয়েছে। তবে রাজ্য বিজেপির কথায় সফর বাতিল নয় আপাতত স্থগিত রাখা হয়েছে। কার্যত এখন নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে কি তাহলে দেখা করবেন না স্বরাষ্ট্রমন্ত্রী? নাকি পরে রাজ্যে এলে তারপর দেখা করবেন? কিংবা তাঁদেরকে কি দিল্লিতে ডাকবেন অমিত শাহ? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Nabanna: নবান্নে শেষ বৈঠক, কি কি বিষয় উঠে এল আলোচনায় জেনে নিন…. 

উল্লেখ্য, আরজি করে নির্যাতিতার সুবিচারের দাবিতে প্রায় ৭০ দিনের বেশি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টে আজও বিচারাধিন বিষয়টি। ঘটনার দু’দিনের মাথায় তদন্তভার নিয়েছিল সিবিআই। তবে দু’মাসের বেশি তদন্ত করেও বিশেষ কোনও প্রমান উদ্ধার করতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি শিয়ালদহ আদালতের তাঁদের পেশ করা প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত একা সঞ্জয় রায়। যাকে ঘটনার পরের দিনেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। তাই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য রাজনৈতিক মহল থেকে নাগরিক সমাজ। কাজেই প্রশ্ন উঠছে, এবার কি তবে এই বিষয়েই কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জবাব চাইতে মুখোমুখি সাক্ষাৎ চাইলেন নির্যাতিতার বাবা-মা? 

About Post Author