Home » Tirupati Temple: লাড্ডু বিতর্কের পর এবার বোমাতঙ্ক তিরুপতি চত্ত্বরে

Tirupati Temple: লাড্ডু বিতর্কের পর এবার বোমাতঙ্ক তিরুপতি চত্ত্বরে

সময় কলকাতা ডেস্ক, ২৫ অক্টোবর: শান্তির অন্যতম প্রতীক মন্দিরে কাটছে না অশান্তির জট! প্রথমে লাড্ডু নিয়ে বিতর্ক। এবার বোমাতঙ্ক। বিমানের পর এবার বোমাতঙ্গ তিরুপতির মন্দিরে। গত এক সপ্তাহ ধরে অজানা উৎস থেকে উড়ো ফোন এসেছে দেশের একাধিক বিমান বন্দরে। ফোনের ওপারে থাকা ব্যক্তি বারংবার হুমকি দিয়েছে বিমানে বিস্ফোরণ ঘটানোর। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষেত্রেই সেরকম কিছুই ঘটেনি। এ বার সেই একই হুমকি এল অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি মন্দির চত্বরে। মন্দিরের আশপাশের বেশ কয়েকটি হোটেলে বোমাতঙ্ক ছড়াল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটকদের মধ্যে।

আরও পড়ুন: বাবার মৃত্যুর পর একই রাস্তায় জিশান, পুরানো কেন্দ্র থেকেই লড়বেন এনসিপির হয়ে

পুলিশ মারফত জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ তিরুপতি মন্দির সংলগ্ন তিনটি হোটেলে উড়ো মেইল আসে। যেখানে এক অজ্ঞাত উৎস থেকে বিস্ফোরণের হুমকি এসেছে বলেই অভিযোগ। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সেই ইমেলে লেখা ছিল, ‘‘হোটেলে বিস্ফোরক রেখেছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে। রাত ১১টার মধ্যে হোটেল খালি করুন।’’ এই ধরনের হুমকি পাওয়ার পর থেকেই হোটেলের আবাসিকদের সুরক্ষা নিয়ে দুশ্চিন্তায় মালিকরা।

আরও পড়ুন: SSC Recruitment: হাইকোর্টের রায়ই বহাল থাকছে, নিয়োগ হবে ১৪ হাজার শূন্যপদে, সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিস্ফোরণের হুমকির খবর পেয়েই গঘটনাস্থলে আসে পুলিশ, সঙ্গে ডগ স্কোয়াড। তিরুপতি মন্দির সংলগ্ন ওই হোটেলগুলি খালি করিয়ে তল্লাশি চালানো হয়েছে। তাতে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি। এরপর কোন উৎস থেকে কবে ইমেলটি এসেছিল পরীক্ষা করে আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। এভাবে দেশজুড়ে একেরপর এক ভুয়ো হুমকিবার্তার বিরুদ্ধে বিচলিত প্রশাসন।

About Post Author