Home » অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, দিল্লিতে গ্রেফতার ২ 

অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, দিল্লিতে গ্রেফতার ২ 

সময় কলকাতা ডেস্ক, ২৬ অক্টোবর: অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় প্রেমিককে বিয়ের জন্য চাপ দিতেই খুন হতে হল দিল্লির তরুণীকে। প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ খুন করার পর প্রেমিকাকে দেহ পুঁতে দেওয়ার দিয়েছে সে। ঘটনাটি দিল্লির নাংলোই এলাকায় ঘটেছে। জানা গিয়েছে ঘটনায় শুধু প্রেমিক নয় সঙ্গে যুক্ত তাঁর আরও দুই বন্ধু। প্রেমিক সহ আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, বছর উনিশের দিল্লির ওই তরুণী সমাজমাধ্যমে বেশ পরিচিত। ছয় হাজারের বেশি অনুগামী রয়েছে তাঁর। নিজের অ্যাকাউন্টে প্রায়ই প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করতেন তিনি। সকলেই জানত দু’জন ভাল বন্ধু।

আরও পড়ুন: ফের শুটআউট রাজ্যে, গুলিতে ঝাঁঝরা বীরভূমে যুবকের দেহ

ঘটনার তদন্তে নেমে পুলিশ তরুণীর পরিবার সূত্রে পুলিশ জেনেছে, নিয়মিতই ওই তরুণের সঙ্গে ফোনে কথা হত মৃতার। প্রাথমিক তদন্ত থেকে জানা, সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তরুণী। সেই ঘটনা নিয়েই যুগলের মধ্যে প্রায়ই অশান্তি হত। অন্তঃসত্ত্বা তরুণী প্রেমিককে বিয়ে করতে বললে, তা অস্বীকার করেন তরুণ। এই মর্মে প্রেমিকাকে গর্ভপাত করানোর জন্য তরুণ পাল্টা চাপ দিচ্ছিলেন বলে অভিযোগ। কিন্তু তরুণী গর্ভপাত করাতে রাজি হচ্ছিলেন না। যার জেরেই দুজনের মধ্যে তীব্র মতবিরোধের সূত্রপাত।

আরও পড়ুন: জলে কোথা থেকে এল বিদ্যুৎবাহী তার,? ভবানীপুরে যুবকের মৃত্যুর তদন্তে নেমেছে পুলিশ

জানা গিয়েছে গত সোমবার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে অভিযুক্ত তরুণ তাঁর প্রেমিকাকে দিল্লি থেকে হরিয়ানার রোহতকে নিয়ে যান। অভিযোগ উঠেছে সেখানেই প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করেন তরুণ, সঙ্গ দিয়েছে দুই বন্ধু। খুনের পর প্রমান লোপাট করতে তরুণীর দেহ মাটিতে পুঁতে দিয়ে আসেন অভিযুক্তরা। মেয়ে বাড়ি না ফেরায় পুলিশে খবর দেন মৃতার পরিবার। অভিযোগ পেয়েই পুলিশি তৎপরতায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

About Post Author