সময় কলকাতা ডেস্ক, ২৮ অক্টোবর: দুই প্রতিবেশীর মধ্যে প্রথমে শুরু হয়েছিল মৌখিক বাদানুবাদ। সেখান থেকে হাতাহাতি ও পরে প্রতিবেশীর লাঠির আঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার হালিশহরের বেলুরপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা খবর দেওয়ার ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বচসায় সূত্রপাত কী? কেন খুন করা হল বৃদ্ধকে? তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নিহত বৃদ্ধ পরশনাথ সাউ হালিশহরের হুকুমচাঁদ জুট মিল সংলগ্ন বেলুড়পাড়ার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বয়স সত্তর। মৃতের পরিবারের অভিযোগ, বাড়ির সামনে কাপড় শুকোতে দেওয়া নিয়ে প্রতিবেশির সঙ্গে বিবাদ বেঁধেছিল পরশনাথের মেয়ের। বিবাদ থামাতে গেলে অভিযুক্ত প্রতিবেশী তাঁর মাথায় লাঠির বাড়ি মারে। সঙ্গে সঙ্গে চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে নৈহাটি হাসপাতালে ভর্তি করানো হয়। তবে শেষ রক্ষা হয়নি তাতেও। হাসপাতালেই মৃত্যু হয়েছে বৃদ্ধের।
আরও পড়ুন: Child Rape In Nadia: চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে
এই ঘটনার রবিবার রাতে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের বক্তব্য স্বভাবে শান্ত প্রকৃতির ছিলেন পরশনাথ। তাঁর এইপ্রকার খুনের ঘটনায় ফুঁসে উঠেছে একলাবাসী। অভিযুক্ত বিকি চৌধুরি এবং অজয় চৌধুরি উভয় একলার উত্তাপ আচঁ করে বেপাত্তা হয়ে গিয়েছিল। তবে ইতিমধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। দু’ই অভিযুক্তের বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা। বৃদ্ধের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


More Stories
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
চন্দ্রনাথ খুনের পেছনে ভাইপো গ্যাং : শুভেন্দু
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?