Home » Child Rape In Nadia: চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে

Child Rape In Nadia: চকলেটের লোভ দেখিয়ে যৌন হেনস্থা, অভিযোগ প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে

 

সময় কলকাতা ডেস্ক, ২৭ অক্টোবর: চকলেটের লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে। নির্যাতিতা শিশুর পরিবার পুলিশকে জানিয়েছে, প্রতিবেশী এক প্রৌঢ় চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তাঁদের মেয়েকে ঘরে নিয়ে গিয়ে যৌন অত্যাচার করেছে। পরিবারের অভিযোগে ইতিমধ্যেই ওই প্রতিবেশী পৌঢ়কে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।

আরও পড়ুনঃ Amit Shah: বঙ্গে এসেই পরিবর্তনের ডাক অমিত শাহের, বনগাঁর মঞ্চ থেকেই নয়া প্রতিশ্রুতি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই পৌঢ়ের বাড়িতে অনায়াসে যাতায়াত ছিল নির্যাতিতা শিশুর। অভিযুক্তও আসতেন নির্যাতিতার বাড়িতে। শনিবারও চকলেট খাওয়াবেন বলেই শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়েছিল প্রতিবেশী পৌঢ়। সেখানেই তাকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। ‘নির্যাতিতা’র পরিবারের দাবি, “বাড়িতে কেউ ছিলাম না। সেই সুযোগ পেয়েই আমাদের সাত বছরের ওই বাচ্ছা মেয়েটিকে বাড়িতে ডেকে নিয়ে যান মধ্যবয়স্ক ওই প্রতিবেশী। কিন্তু কিছু ক্ষণ পরে ওই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে মেয়ে ঘরে ফেরে।” ঘটনায় ফুঁসে উঠেছে স্থানীয়রা। অভিযুক্ত প্রতিবেশীর কড়া শাস্তির দাবি জানিয়ে নির্যাতিত শিশুর মায়ের বক্তব্য, অভিযুক্তের বিকৃত যৌন লালসার শিকার হয়েছে তাঁর মেয়ে। এই অপরাধ যেন ক্ষমা করা না হয়।

আরও পড়ুনঃ Tanmoy Bhattacharya: “এরাই পোটেনশিয়াল রেপিস্ট”, বামনেতা তন্ময় ভট্যাচার্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মহিলা সাংবাদিকের

ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। অভিযুক্ত পৌঢ়কে গ্রেফতারীর পর পুলিশ ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করেছে তাঁর বিরুদ্ধে। এই বিষয়ে রানাঘাট পুলিশের জেলা সুপার সানি রাজ বলেন, ‘‘শিশু নির্যাতনের অভিযোগ পেয়েছে পুলিশ। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতারও করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে এদিন তাঁদের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর। সেখানে গিয়ে তিনি জানিয়েছেন, পুলিশ আপাতত বিষয়টির তদন্ত করছে। অভিযোগ যদি সত্য প্রমাণিত হলে, তবে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

About Post Author