সময় কলকাতা ডেস্ক, ৩০ অক্টোবর: স্বামীর হাত থেকে ছিনিয়ে স্ত্রীকে তাঁর সামনেই গণধর্ষণ করলেন কয়েকজন যুবক। ভোরের বেলা স্বামীর সঙ্গে হাঁটছিলেন মহিলা। সেই সময় রেলব্রিজের নিচে ঘন জঙ্গলে নিয়ে গিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে নদিয়ার জেলার কল্যাণীর কয়েকজন যুবকের বিরুদ্ধে। ধর্ষণের পর মহিলা ও তাঁর স্বামী পুলিশে অভিযোগ জানিয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ৮ জনকে গ্রেপ্তার করে, তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, বুধবার ভোরে স্বামী-স্ত্রী দুজন মিলে বিশেষ কাজে কল্যাণীর কাঁচরাপাড়া রেলব্রিজের ধার দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, তখন তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে বেশ কয়েকজন। মহিলাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় ব্রিজের নিচে। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এর পর নির্যাতিতা এবং নির্যাতিতার স্বামী কল্যাণী থানার দ্বারস্থ হন। লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজন এবং পরবর্তীকালে আরও তিনজন এবং দুপুরের দিকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট ৮ জনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। যে জঙ্গলে ধর্ষণ করার হয়েছিল বলে অভিযোগ এনেছে নির্যাতিতা সেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিমও।
আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ড বারাসত সংলগ্ন বাদু বাজারের কারখানায়, আশঙ্কা জনক অবস্থা একাধিক শ্রমিকের
পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে। পুলিশি ঘেরাটোপের মধ্যেই যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করছে তিন জনের ফরেন্সিক টিম। ঘটনাস্থল থেকে তাঁরা একাধিক নমুনা সংগ্রহ করেছে। ঘটনাস্থলের দুই জায়গায় মিলেছে নির্যাতিতার হাতের ভাঙা চুরি। আরও একটি টিফিন কৌটোও বাজেয়াপ্ত করা হয়েছে। বিষয়টি কোন দিকে যায় তা তদন্তের ওপর নির্ভরশীল।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?