Home » Ayushman Bhava: মোদির ‘আয়ুষ্মান ভবঃ’ প্রকল্পের আওতায় নেই দিল্লি ও পশ্চিমবঙ্গ, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা এর কারণ: মোদি

Ayushman Bhava: মোদির ‘আয়ুষ্মান ভবঃ’ প্রকল্পের আওতায় নেই দিল্লি ও পশ্চিমবঙ্গ, কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা এর কারণ: মোদি

সময় কলকাতা ডেস্ক, ২৯ অক্টোবর: কেন্দ্র সরকারের  আয়ুষ্মান ভবঃ প্রকল্পের আওতায় থাকছে না  দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণ নাগরিকরা। প্রকল্পের যাবতীয় সুবিধা থেকে কার্যত বঞ্চিত হবেন দুই রাজ্যের বয়স্করা। মঙ্গলবার এক অনুষ্ঠানে এই দুই বিরোধী রাজ্যকে ঠেস মেরে মন্তব্য, মমতা ও অতিশীর রাজনৈতিক অসহযোগিতার কারণেই দুই রাজ্যকে থাকতে হবে এই প্রকল্পের বাইরে। মোদির ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে ৭০ ঊর্ধ্ব বয়স্কদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করবে কেন্দ্র সরকার। একটি কার্ড দেওয়া হবে প্রত্যেক পৌঢ়কে। সেই কার্ড দেখিয়েই চিকিৎসা করাতে পারবেন তাঁরা।

আরও পড়ুন: অচৈতন্য করার ইনজেকশন দিয়ে ধর্ষণ, হাসনাবাদে মহিলার অভিযোগে গ্রেফতার ডাক্তার

প্রধানমন্ত্রীর কথায়, এই প্রকল্পের নেপথ্যে ১২,৮৫০ কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র। দেশের ৭০ বছর এবং তদোর্ধ্ব ব্যক্তিদের চিকিৎসা বিমার আওতায় আনাই হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মঙ্গলবার হিন্দু দেবতা তথা আয়ুর্বেদ চিকিৎসার জনক ধন্বন্তরির জন্মবার্ষিকী। তাই এই  দিনটি দেশে আয়ুর্বেদ দিবস হিসেবে পালন করা হয়। কাজেই এই আয়ুর্বেদ দিবসের দিনটাকেই সংশ্লিষ্ট প্রকল্প চালু করার আদর্শ দিন হিসাবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Bansdroni unnatural Death:  পুকুরে ভাসছে মহিলার দেহ! চাঞ্চল্যকর পরিস্থিতি বাঁশদ্রোণীতে

বাংলাকে প্রকল্পের বাইরে রাখায়, পাল্টা দিতে ছাড়েননি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু রয়েছে। রাজ্যের সমস্ত পরিবারের সবাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।” তাঁর কথায়, বাংলা ও দিল্লি প্রধানমন্ত্রীর সঙ্গে সহযোগিতা করেননি এই অভিযোগ ভিত্তিহীন।

আরও পড়ুন: Pappu Yadav: ‘সলমন মামলা থেকে দূরে থাকুন, নয়ত পরিণতি ভাল হবে না’, পাপ্পু যাদবকে হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

চিকিৎসা পরিষেবাকে আরও দ্রুততর ও মসৃণ করে তোলার জন্য মোদি এদিন ১১টি জায়গায় চিকিৎসায় ড্রোন পরিষেবা চালু করেছেন। যে তালিকায় রয়েছে, উত্তরাখণ্ডের হৃষিকেশ, তেলঙ্গানার বিবিনগর, অসমের গুয়াহাটি, মধ্যপ্রদেশের ভোপাল, রাজস্থানের যোধপুর, বিহারের পাটনা, হিমাচল প্রদেশের বিলাসপুর, উত্তরপ্রদেশের রায়বরেলি, ছত্তীসগড়ের রায়পুর, অন্ধ্রপ্রদেশের মঙ্গলাগিরির এইমস এবং মণিপুরের ইম্ফলের আরআইএমএস।  পাহাড়ের উপরে অবস্থিত ঋষিকেশ থেকে আশঙ্কাজনক অবস্থায় যাতে রোগীরা পৌঁছতে পারেন হাসপাতালে তার জন্য বিশেষ হেলিকপ্টার পরিসেবাও এদিন চালু করলেন মোদি। তবে এই সমস্ত পরিষেবা থেকে বাদ পড়েছে দুই রাজ্য, দিল্লি ও বাংলা।

About Post Author