Home » Barcelona: সাত ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা

Barcelona: সাত ম্যাচ পর হারের মুখ দেখল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ নভেম্বরঃ সেপ্টেম্বর মাসে শেষবার হারের মুখ দেখেছিল বার্সেলোনা। লা লিগায় ওসাসুনার কাছে হারতে হয়েছিল হান্সি ফ্লিকের শিষ্যদের। তারপর সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচ অপরাজিত। সবকটিতে জিতে আত্মবিশ্বাসের চূড়ায় ছিলেন লেভানডস্কি, রাফিনহারা। কিন্তু অবশেষে তাদের বিজয়রথ থামাল রিয়েল সোসিয়াদাদ। রবিবার স্যান সেবিস্তিয়ানে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দিল তারা।

চোটের জন্য দলের উদীয়মান তারকা ল্যামিনে ইয়ামাল ছিলেন না। তাই আক্রমণে ঝাঁজ কিছুটা কম ছিল কাতালানদের। সেই সুযোগকে কাজে লাগিয়ে ট্রান্সিশন ফুটবলে বার্সার উপর চাপ তৈরি করে লা রিয়াল। দুই প্রান্ত ধরে ক্রমাগত আক্রমণে উঠছিলেন দুই উইঙ্গার কুবো ও বেকার। যদিও ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। কিন্তু প্রযুক্তির সাহায্যে নিয়ে অফসাইডের জন্য সেই গোল বাতিল করেন রেফারি। যদিও তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ৩৩ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি হয়। প্রায় একক দক্ষতায় গোল করে যান শেরাল্ডো বেকার। বাকি ৫৭ মিনিট চেষ্টা করেও সেই গোল বার্সা শোধ করতে পারেনি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় তাদের।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: হাতে সময় ৫৫ সেকেন্ড, নিচের ছবি দুটি থেকে ৩ টি অমিল খুঁজে ধাঁধার সমাধান করুন

আরও পড়ুনঃ 2024 Ballon d’Or: সুয়ারেজের পর স্পেনের দ্বিতীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতে নজির রড্রির

আরও পড়ুনঃ Mohun Bagan: ওড়িশার বিরুদ্ধে পয়েন্ট নষ্ট মোহনবাগানের

জাভির পরিবর্তে হ্যান্সি ফ্লিককে দলের কোচ করা হয়েছিল মরশুমের শুরুতে। তাঁর প্রশিক্ষণে প্রথম কোনও ম্যাচে গোল করতে পারল না দল। হারের দায় নিজেদের কাঁধেই নিয়েছেন মিডফিল্ডার পেদ্রি। তিনি জানিয়েছেন, “দলগত ফুটবল খেলছিল ওরা। এই প্রতি ম্যাচে গোল করলেও এই ম্যাচে করতে পারিনি। দিনটা আমাদের ছিল না। নিজেদের হারের জন্য দোষী আমরাই। আমাদের আরও ভাল খেলা উচিত ছিল।” এই জয়ের পরেও লা লিগায় পয়েন্ট শীর্ষে রইল বার্সা। ১৩ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। ১২ ম্যাচে ২৭ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

About Post Author