সময় কলকাতা ডেস্ক, ১১ নভেম্বর: রাজ্যে ছয় বিধানসভা আসনে উপনির্বাচনের আগে বড় অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। পুলিশের উদ্দেশ্যে বির্তকিত মন্তব্য ও অশোক স্তম্ভকে অপমানের দায়ে এবার তাকে শোকজ করল নির্বাচন কমিশন। সোমবার রাত আটটার মধ্যে তাঁকে জানাতে হবে ওই মন্তব্যের ব্যাখ্যা।

আরও পড়ুন: South Africa vs India: ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
আগামী ১৩ নভেম্বর থেকে শুরু উপনির্বাচন। হাতে মাত্র একটা দিন। এরইমধ্যে চাপানউতর রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ, বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে ভোটে জিততে চাইছে বিজেপি। ভোটারদের প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তোলা হয়েছে। এখানেই শেষ নয়, রাজ্য বিজেপি সভাপতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে তৃণমূল। তার পরিপ্রেক্ষিতেই এবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। পুলিশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও অশোক স্তম্ভের অপমানের অভিযোগে সোমবার সুকান্ত মজুমদারকে শোকজ করা হয়েছে। এদিন রাত ৮ টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফের শুটআউট রাজ্যে! সাতসকালে মুহুর্মুহু গুলি উত্তর ২৪ পরগনার বনগাঁয়
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে বেরিয়ে শুভেন্দুর বক্তৃতার বিরুদ্ধে সাপ্রদায়িক উস্কানিমূলক ভাষণের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে কুণাল। ১৩ নভেম্বর বাংলার মাদারিহাট, সিতাই, তালড্যাংরা, নৈহাটি, হাড়োয়া ও মেদিনীপুর আসনে উপনির্বাচন। তার রাজ্য সভাপতির এরুপ শোকজে অস্বস্তিতে পড়েছে বিজেপি।


More Stories
মহেশতলায় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
প্রশ্নপত্র বিরোধী বিল পেশ,তুমুল বিশৃঙ্খলা সংসদের উভয়পক্ষে
অনুমতি ছাড়া তৃণমূলের মিছিল, গ্রেফতার কুণাল ঘোষ