সময় কলকাতা ডেস্ক, ১২ নভেম্বর: রাত পোহালেই বিধানসভা নির্বাচন ঝাড়খণ্ডে। একই দিনে ছয় আসনে উপনির্বাচন বাংলায়। ঠিক তার আগেই দুই রাজ্য মোট ১৭ জায়গায় ইডির হানা। সম্প্রতি অভিযোগ উঠেছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেওয়া হচ্ছে হিন্দু পরিচয়ের ভুয়ো আধার কার্ড ! এই মর্মে এফআইআর দায়ের হয়েছিল রাঁচির একটি থানায়। সূত্রের খবর সেই কারণেই শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও পড়ুন: Afghanistan vs Bangladesh: গুরবাজের শতরান, তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল বাংলাদেশকে
সূত্রের খবর গত সেপ্টেম্বরে বাংলাদেশি এবং রোহিঙ্গা মেয়েদের ঝাড়খণ্ডে পাচার করা হচ্ছে, এমন অভিযোগ তুলে রাঁচির বারিয়াতু থানায় আর্থিক তছরুপের এফআইআর দায়ের হয়েছে। এবং যাঁরা এর সঙ্গে যুক্ত তাঁদের হাতে রয়েছে ভারতীয় হওয়ার মূল শংসাপত্র আধার কার্ড । সেই কার্ডে যে নামগুলো দিয়ে কার্ড তৈরি করা হচ্ছে, তার অধিকাংশটাই হিন্দু নাম। বেশ কয়েকটি সিন্ডিকেট মোটা টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে অনুপ্রবেশকারীদের হাতে বৈধ পরিচয়পত্র তুলে দেওয়ার কাজ করছে বলে দাবি করা হয় ওই এফআইআরে। এদিন এই অভিযোগের ভিত্তিতে বাংলার মধ্যমগ্রামেও অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
আরও পড়ুন: সিতাইয়ের তৃণমূল প্রার্থী সঙ্গীতার মনোনয়ন বাতিল করবে না হাইকোর্ট, যেতে হবে কমিশনে
উল্লেখ্য, বুধবার থেকে ঝাড়খণ্ডে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপির একাধিক নেতার মুখেই উঠে এসেছে সেরাজ্যে অনুপ্রবেশকারীদের রমরমার বিষয়টি। দিনকয়েক আগেই ভোটপ্রচারে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ঝাড়খণ্ডের বর্তমান সরকার ভোটব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই এইসব অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে। এই বিষয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ভোট প্রচারে অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “ভারত ধর্মশালা নয়। যে কেউ এখানে এসে এখানকার সম্পদে ভাগ বসাবে, সেটা হতে দেব না।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?