Home » Border-Gavaskar Trophy: “পার্থে ওপেন করা সহজ হবে না…” বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যশস্বীকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

Border-Gavaskar Trophy: “পার্থে ওপেন করা সহজ হবে না…” বর্ডার-গাভাস্কার ট্রফির আগে যশস্বীকে হুঁশিয়ারি দিলেন প্রাক্তন অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ নভেম্বরঃ হাতে এখনও প্রায় ন’দিন। তারপর থেকে শুরু হবে বহু প্রতীক্ষার বর্ডার-গাভাস্কার ট্রফি। মুখোমুখি হবে আইসিসি ক্রমতালিকার বর্তমান এক ও দুই নম্বর টেস্ট দল। স্বাভাবিকভাবেই এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উত্তাপ বাড়ছে। কয়েকদিন আগে বিরাট কোহলিকে নিয়ে কটাক্ষ শোনা গিয়েছিল প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের গলায়। এ বার ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিশানা করলেন আর এক প্রাক্তন অজি অধিনায়ক ব্র্যাড হ্যাডিন ।

ভারতের প্রতিভাবান ক্রিকেটারদের মধ্যে অন্যতম যশস্বী। বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতে সাফল্য অনেকটাই নির্ভর করছে ২২ বছরের ওপেনারের উপর। তাঁর মনোবলে চির ধরাতে এ বার আসরে নামলেন ব্র্যাড হ্যাডিন । সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আমাদের পেসারদের সামনে ভারতীয় ব্যাটাররা সুবিধে করতে পারবে। যশস্বী সত্যিই খুব ভাল ক্রিকেটার। কিন্তু অস্ট্রেলিয়া সম্পর্কে তাঁর অভিজ্ঞতা নেই। তাই আমি নিশ্চিত নই, যে এখানকার পেস-বাউন্স কতটা সামলাতে পারবে। পার্থ টেস্টে ওপেন করা মুখের কথা নয়।”

আরও পড়ুনঃ Mayor Cup 2024-25: ইডেনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল মেয়র কাপ

আরও পড়ুনঃ Afghanistan vs Bangladesh: গুরবাজের শতরান, তৃতীয় একদিনের ম্যাচে হেরে সিরিজ খোয়াতে হল বাংলাদেশকে

আরও পড়ুনঃ South Africa vs India: ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয় যশস্বীর। তারপর থেকে মোট ১৪ টেস্ট খেলেছেন ভারতের ওপেনার। তাঁর ব্যাট থেকে এসেছে ১৪০৭ রান। ব্যাটিং গড় ৫৬.২৮। তার মধ্যে রয়েছে তিনটি শতরান ও সাতটি অর্ধশতরান। ইনিংসে সর্বোচ্চ ২১৪। কিন্তু দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মত সেরা চার টেস্ট খেলিয়ে দেশের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলেছেন যশস্বী। সেখানে তাঁর পারফরম্যান্স বেশ সাদামাটা। চার ইনিংসে করেছেন মাত্র ৫০ রান। সর্বোচ্চ রান ২৮। অস্ট্রেলিয়া সফর তাঁর ক্রিকেট জীবনে হতে চলেছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এখন হ্যাডিনের মন্তব্য যশস্বীকে বাড়তি উজ্জীবিত করে কিনা, তার উত্তর দেবে সময়ই।

About Post Author